শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পাকিস্তানে ‘র’ গুপ্তচরের’ ভিডিও স্বীকারোক্তি, ভারতের প্রত্যাখ্যান


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৩.২০১৬

Indian-RAW-400x2401
ডেস্ক রিপোর্টঃ

বেলুচিস্তানে আটক সন্দেহভাজন ভারতীয় গুপ্তচরের স্বীকারোক্তিমূলক ভিডিও প্রচার করেছে পাকিস্তান। মঙ্গলবার আন্ত:বাহিনী জনসংযোগের (আইএসপিআর) প্রধান লে. জে. অসীম বাজবা ও ফেডারেল তথ্যমন্ত্রী পারভেজ রশিদ যৌথ সংবাদ সম্মেলনে এ ভিডিও প্রকাশ করেন। এতে আটক ভারতের সাবেক নৌ কর্মকর্তা কুলভূষাণ যাদব বেলুচিস্তান ও করাচিতে সন্ত্রাসী কর্মকা-ে জড়িত থাকার কথা স্বীকার করেন। – ডন।

ভারতীয় গুপ্তচর আটককে একটি বড় অর্জন উল্লেখ করে বাজবা বলেন, র’ প্রধান, ভারতের নিরাপত্তা উপদেষ্টা ও র’ এর যুগ্ম সচিব কুলভুষাণকে সরাসরি পরিচালনা করত।

এদিকে, পাকিস্তান অভিযুক্ত গুপ্তচরের স্বীকারোক্তিমূলক ভিডিও প্রকাশ করায় তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে ভারত। দেশটি দাবি করেছে, তাকে শিখিয়ে-পড়িয়ে এসব বলানো হয়েছে। কুলভুষাণকে ইরান থেকে অপহরণ করা হতে পারে।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আমরা পাকিস্তানি কর্তৃপক্ষের প্রকাশ করা সাবেক নৌ কর্মকর্তার ভিডিও দেখেছি। সে মূলত ইরানে ব্যবসা করে। বর্তমানে সে পাকিস্তানি জেল হাজতে অস্বাভাবিক অবস্থায় রয়েছে।

এতে আরও বলা হয়, প্রচারিত এ ব্যক্তিগত বিবৃতির বাস্তবে ভিত্তি নেই। তার এ দাবি নিজের স্বাধীন বক্তব্য নয়। এতে শুধু বিশ্বাসযোগ্যতার চ্যালেঞ্জ নয়, এতে শেখানো-পড়ানোর স্পষ্ট ইঙ্গিত রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, নয়াদিল্লির অনুরোধ সত্ত্বেও ভারতীয় কনসুলার কর্মকর্তাকে তার সঙ্গে দেখা করতে দেয়া হয়নি। এ অবস্থায় তার ভাল থাকার ব্যাপারে আমরা স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন। ভারত সরকার পাকিস্তানে নাশকতামূলক কর্মকা-ে জড়িত থাকার অভিযোগ দ্ব্যার্থহীনভাবে প্রত্যাখ্যান করছে।

মঙ্গলবার বাজবা আরও জানান, কুলভুষাণের লক্ষ্য ছিল চীনা-পাকিস্তান ইকোনোমিক করিডোর (সিপিইসি) বিপর্যস্ত করা। বিশেষ করে তার টার্গেট ছিল গাধার বন্দরে নাশকতা চালানো। এটা রাষ্ট্রীয় পুষ্ঠোপোষকতার সন্ত্রাসীর মতো নয়। পাকিস্তানে ভারতীয় হস্তক্ষেপের কোন সুস্পষ্ট প্রমাণও নয়। তবে যদি এই ধরনের পদবির একজন গোয়েন্দা অথবা সশস্ত্র ব্যক্তিকে অন্য দেশে আটক করা যায়, তা বিরাট অর্জন।

কুলভুষাণ ভিডিও স্বীকারোক্তিতে জানান, বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদিদের সঙ্গে ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্স অ্যান্ড এনালাইসিস (র) এর সম্পৃক্ততা রয়েছে।

তিনি জানান, তিনি মুম্বায় থেকে এসেছেন। ১৯৮৭ সালে তিনি ভারতের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে যোগ দেন। এরপর ১৯৯১সালে নৌবাহিনীতে যোগ দেন। তিনি বলেন, ‘আমি এখনও ভারতীয় নৌবাহিনীতে কর্মরত রয়েছি। ২০২২ সালে অবসরে যাব।’

কুলভুষাণ বলেন, আমি ২০০২ সালে গোয়েন্দা কর্মকা- শুরু করি। ২০০৩ সালে ইরানের চবাহারে ছোট ব্যবসা শুরু করি। এভাবেই আমি ২০০৩ ও ২০০৪ সালে করাচি সফর করতে সক্ষম হই। র’ এর পক্ষ থেকে আমাকে কিছু মৌলিক কার্যভারের দায়িত্ব দেয়া হয়েছে। তারা ২০১৩ সালে আমাকে বেছে নেই। এরপর র’ এর মদদে করাচি ও বেলুচিস্তানে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন বলে জানান তিনি।

তিনি ব্যাখ্যা করে বলেন, আমি মূলত র’ এর যুগ্ম সচিব অনীল কুমার গুপ্তার নির্দেশে কাজ করি। এসব কাজের মধ্যে ছিল বেলুচের বিদ্রোহীদের সঙ্গে সাক্ষাৎ এবং তাদের দোসরদের সঙ্গে নিয়ে রাষ্ট্রবিরোধী ও সন্ত্রাসী টাইপের কর্মকা- পরিচালনা করা।

এর আগে রোববার পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্র্তে জানান, কুলভূষাণের পাকিস্তানি বন্দরগুলোতে হামলা করার টার্গেট ছিল। এ লক্ষ্যে  সে বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদিদের নৌযুদ্ধের প্রশিক্ষণ দিয়ে আসছিল।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কুলভূষাণকে  সে দেশের নৌ-বাহিনীর সাবেক কর্মকর্তা বলে নিশ্চিত করে। তবে পাকিস্তান সরকার দাবি করে, তার কাছ থেকে ভ্রমণের কাগজপত্র ও একাধিক ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। এতে প্রমাণ পাওয়া যায় সে ভারতের গুপ্তচর। ইরানের ভিসা নিয়ে সে বেলুচিস্তানে প্রবেশ করে বলে জানায় পাকিস্তান।

ওই কর্মকর্তা আরও জানান, কুলভূষণ নৌ যুদ্ধের কলাকৌশল ও গুপ্তচরবৃত্তিতে পারদর্শী। আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য তাকে ইসলামাবাদে নেয়া হয়েছে।

কুলভূষাণকে বেলুচিস্তান থেকে আটক করা হয়। এরপর ভারতের রাষ্ট্রদূত গৌতম বাম্বাওয়ালিকে তলব করে পাকিস্তান। তার কাছে ভারতের গুপ্তচরবৃত্তিমূলক কর্মকান্ডের কড়া প্রতিবাদ জানানো হয়।

ওয়াশিংটনে পারমাণবিক নিরাপত্তা সম্মেলনে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। এর মাত্র কয়েকদিন আগে এ ঘটনা ঘটল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি