শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » হাসিনা ক্ষমতা হারানোর ভয়ে ফখরুলকে কারাগারে প্রেরণ করেছে : বিএনপি


হাসিনা ক্ষমতা হারানোর ভয়ে ফখরুলকে কারাগারে প্রেরণ করেছে : বিএনপি


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৩.২০১৬

rizbe_2_181288614_203563-400x200
স্টাফ রিপোর্টারঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা হারানোর ভয়ে বিএনপির সদ্য মনোনিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগারে প্রেরণ করেছে বলে অভিযোগ করেছে বিএনপি।

বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দলের পক্ষে তাৎক্ষনিক এক প্রতিক্রিয়ায় দলের সদ্য মনোনিত সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কথা বলেন। এর আগে তিনি দলের নেতাকর্মীদের নিয়ে নয়াপল্টনের কার্যালয়ের সমানে সড়কে প্রতিবাদ মিছিল বের করেন। বুধবার পল্টন থানা দায়ের করা নাশকতা মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শত জুলুম অত্যাচারেও গত সাত বছরে বারবার জেগে উঠেছে এমনটা উল্লেখ করে রিজভী বলেন, কোনো কারণ ছিল না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জেল হাজতে প্রেরণ করার। এটা আজকে ভোটবিহীন সরকার, অবৈধ সরকারের যিনি প্রধান তার মনোবল ছিল না। নতুন মহাসচিব হয়েছেন এর পর গতিধারা কোনো দিকে হয়। তাই আগেই বন্ধ করে দেওয়ার ঘোষণার সাথে সাথে তাকে বন্ধ করে দাও। এই ধরনের আশঙ্কা থেকে ক্ষমতা হারানোর ভয়ে ভোটারবিহীন প্রধানমন্ত্রী জঘন্য কাজটি করেছেন।

এটা শুধু বিএনপির মহাসচিবকে কারাগারে প্রেরণ করা নয়, এটা বিএনপির ওপর নগ্ন হামলা এমটা উল্লেখ করে তিনি বলেন, ‘তাদের কোনো চক্রান্ত্র সফল হবে না। আমি অভিলম্বে দেশের একজন সজ্জন রাজনীতিবিদ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলমা আলমগীরের মুক্তির দাবি জানাচ্ছি। এই সঙ্গে তাকে কারাগারের প্রেরণ করায় এর তীব্র নিন্দাও প্রতিবাদ জানাচ্ছি।’

রিজভী বলেন, ‘দলের নবনির্বাচিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুলেল শুভেচ্ছা জানানোর জন্য নেতাকর্মীরা অপেক্ষা করছিলেন। কিন্তু সরকার সংক্ষিপ্ত আনন্দের সময়টুকু বরদাস করল না। শুধুহীন উদ্দেশ্য প্রনোদিতই নয়, একটি সরকার যখন গণবিচ্ছিন্ন হয়ে যায়, যখন গণভিত্তি থাকে না। তখন মরণ কামড় যে উদ্ধত্ত হয়ে পড়ে, বেসামাল হয়ে পড়ে। এর উদাহরণ হচ্ছে বিএনপির মহাসচিবকে জেল হাজতে প্রেরণ।’

‘সরকার এখন ভূতলে সায়িত হওয়ার পথে, তাই শেষ চেষ্টা করছে, মরণ কামড় দেওয়া চেষ্টা করছে। বিএনপির মত একটি গণভিত্তিক রাজনৈতিক দল সুষ্ঠু নির্বাচন হলে দলটি বিপুল ভোটে বিজয়ী হবে। সেই ভয় তাদেরকে কুরে কুরে খাচ্ছে। তাই বিএনপিকে নানাভাবে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে,’ যোগ করেন তিনি।

উল্লেখ্য, বুধবার সকালে নয়াপল্টনের এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপির মহাসচিব মনোনীত করেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। একই সঙ্গে রুহুল কবীর রিজভীকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং মিজানুর রহমান সিনহাকে কোষাধ্যক্ষ মনোনীত করা হয়।

দলের সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ারে মৃত্যুর পর থেকে মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করেছিলেন। যুগ্ম মহাসচিব রিজভীকে সিনিয়র যুগ্ম মহাসচিব করা হয়। আর আগে থেকেই কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন মিজানুর রহমান সিনহা।

১৯ মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। এর আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির চেয়ারপারসন পদে খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পুনর্র্নিবাচিত হন তাঁর ছেলে তারেক রহমান।পরে সম্মেলনে কাউন্সিলররা সর্বসম্মতিক্রমে দুই শীর্ষ নেতা নির্বাচনকে অনুমোদন দেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি