শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নিয়ম না মেনেই গড়ে উঠেছে বেসরকারি স্কুল


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৩.২০১৬

images65
ডেস্ক রিপোর্টঃ

সিরাজগঞ্জ শহরের অলিগলিতে বাড়ি ভাড়া করে  ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। নিয়মনীতি উপেক্ষা করে সিরাজগঞ্জের আনাচে-কানাচে গড়ে উঠেছে এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো।

চলছে রমরমা শিক্ষাবাণিজ্য। অধিকাংশ প্রতিষ্ঠানের নেই অনুমোদন। এসব যেন দেখারও কেউ নেই। সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তারা বিষয়টি স্বীকার করলেও, এখনও নেয়া হয়নি কোনো ব্যবস্থা।

যেখানে ৫ম শ্রেণি পর্যন্ত অনুমোদন নিয়ে চলছে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম। চটকদার প্রচারণায় চলে শিক্ষার্থী আকর্ষণের চেষ্টা। সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাদের ফাঁদে পা দেন অভিভাবকরা।

এসব শিক্ষা প্রতিষ্ঠানে নেই কোন খেলার মাঠ। নিয়মিত করানো হয়না পিটি প্যারেড এমনকি জাতীয় সংগীতও।

স্কুলে পড়–য়া শির্ক্ষ্থীরা বলছেন, আমাদেরও জাতীয় সংগীত এবং প্যারেড করতে ইচ্ছে করে। কিন্তু আমাদের এই স্কুলে কিছুই করানো হয় না। এমন অভিযোগ করেছে একাধিক প্রইভেট স্কুলের বিরুদ্ধে।

বিষয়টি স্বীকার করেছেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্ণধাররা। দিলেন নানা সীমাবদ্ধতার অজুহাত। বলেন জায়গার সল্পতার কারণে আমরা শিক্ষার্থীদের জাতীয় সংগীত এবং প্যারেড করাতে পারিনা।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুস ছালেক জানান, এসব প্রতিষ্ঠানের বেশিরভাগেরই অনুমোদন নেই। আর এসব অনিয়ম খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন, জেলা শিক্ষা কর্মকর্তা লায়লা খানম এবং  বলেন, এ্যাসেম্বলি এবং জাতীয় সংগীত সকল এমপিও এবং নন এমপিওভুক্ত স্কুলের জন্য  বাধ্যতামূলক ।

সিরাজগঞ্জ সদর উপজেলায় সরকার অনুমোদিত প্রাথমিক বিদ্যালয় রয়েছে ২৪৪টি। আর অনুমোদনহীন বিদ্যালয় রয়েছে শতাধিক।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি