নীলফামারীর বাজারগুলোতে কদর হারাচ্ছে মৃৎশিল্প। রুটিরুজির একমাত্র অবলম্বন তাদের এই মৃৎশিল্প। তাই এই শিল্প বন্ধ হয়ে গলে বন্ধ হয়ে মৃৎশিল্পীদের রুটিরুজি।
বর্তমানে নীলফামারীর সৈয়দপুরের কুমারপাড়ার প্রায় ৭ শত পরিবারের আয়ের একমাত্র এই মৃৎশিল্পটি অনেকটা বন্ধ হওয়ার পথে। বাজারে প্লাস্টিক, সিলভার, ম্যালামাইনসহ নানা পণ্য সহজ দামে পাওয়ায়, কদর কমেছে এই মৃৎশিল্পের।
এই অবস্থায় অনেকেই ছেড়ে দিয়েছেন কুমারের এই পেশাটা। তারা বলেন, সরকারি সহযোগিতা পেলে এই শিল্পকে নতুন রুপ দেয়া যাবে বলে জানায় স্থানীয় মৃৎশিল্পীরা।
এদিকে নীলফামারী সৈয়দপুরের রেলওয়ে এলাকাসহ বিভিন্ন স্থানে গড়ে উঠেছে প্রায় ৫ শত ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান। সেখানে তৈরি হচ্ছে বালতি, ড্রাম, স্টীলের আলমারীসহ নানা পণ্য।
ছড়িয়ে ছিটিয়ে থাকায় সঠিক ভাবে বিকশিত হচ্ছে না এই শিল্পটি। তাই ক্ষুদ্রশিল্প পল্লি গড়ে তুলতে সরকারের সহযোগিতা চেয়েছেন ক্ষুদ্র শিল্পীরা।
মৃৎশিল্পের পাশাপাশি ক্ষুদ্র শিল্পকে সরকার বাঁচিয়ে রাখবে বলে আসা করছেন স্থানীয় ক্ষুদ্র ও মৃৎশিল্পীরা ।


























































