শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পারিবারিক কলহের জের ধরে ইব্রাহিমকে গলা চিপে হত্যা করে চাচী হোসনেয়ারা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৪.২০১৬

 

স্টাফ রিপোর্টারঃ
পারিবারিক কলহের জের ধরে কুমিল্লার বরুড়ায় শিশু ইব্রাহিম খলিলকে (৭) গলাচিপে হত্যা করে চাচী হোসনেয়ারা বেগম। পুলিশ ঘাতক হোসনেয়ারা বেগমকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (৫ এপ্রিল) বিকেলে এক সংবাদ সম্মেলনে একথা নিশ্চিত করেন কুমিল্লা পুলিশ সুপার শাহ মোঃ আবিদ হোসাইন।
গ্রেফতার হওয়া হোসনেয়ারা বেগম নিহত ইব্রাহিমের বড় চাচা আবুল বাশারে স্ত্রী। রবিবার হোসনেয়ারাকে আটক করে পুলিশ । এর পরেই পুলিশের জিজ্ঞাসাবাদে হোসনেয়ারা হত্যার ঘটনা স্বীকার করে।
গত ৩১ শে মার্চ ইব্রাহিমকে নিজ ঘরে ডেকে নিয়ে দরজা বন্ধ করে গলা টিপে ১৫ মিনিটে মৃত্যু নিশ্চিত করে চাচী হোসনেয়ারা। পরে তার মরদেহ খাটের নিচে লুকিয়ে রাখে। রাত ৭ টায় ইব্রাহিমের গলায় মোবাইল চার্জারের তার পেচিঁয়ে বাড়ির পার্শ¦বর্তী সেপটিক ট্যাঙ্কে ফেলে ঢাকনা লাগিয়ে দেয়া হয়।
গত ২ এপ্রিল বরুড়া উপজেলার শাকপুর গ্রামে নিজ বাড়ির পাশের একটি সেপটিক ট্যাঙ্ক থেকে ইব্রাহিম খলিলের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শিশু ইব্রাহিম খলিল শাকপুর (পশ্চিমপাড়া) গ্রামের আবুল কাসেম এর ছেলে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি