শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ধনী বেশি দুবাইতেই


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৪.২০১৬

Dubai-400x225
ডেস্ক রিপোর্টঃ

বিশ্বের ধনী ব্যক্তিদের মধ্যে আরব বিশ্বেই আছে সাড়ে ৪ লাখের বেশি বিলিয়নেয়ার। আর আরব বিশ্বের মধ্যে দুবাইতেই আছে সবচেয়ে বেশি ধনকুবের। ধনী ব্যক্তিদের অবস্থান নির্ণয়ক এক জরিপে দেখা যায় ২০১৫ সালে দুবাই শহরে আরও ২ হাজার ধনী ব্যক্তি যোগ হয়েছে।

প্রায় ৪২ হাজার ধনী (হাই নেটওর্থ ইনডিভিজুয়াল বা এইচএনডব্লিউআই) ব্যক্তির বাসস্থান দুবাইতে। মিসর, আলজেরিয়া, মরক্কো এবং তুর্কির চেয়ে অনেক এগিয়ে আছে এই একটি শহর। নিউ ওয়ার্ল্ড ওয়েল্থ-এর এক জরিপে দেখা যায় ধনী ব্যক্তিত্বের অভিবাসনে দুবাই গোটা বিশ্বের মধ্যে চতুর্থ। ধনী ব্যক্তিত্বের অভিবাসনের ক্ষেত্রে বিশ্বে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্ন।

২০১৫ সালে শহর দুটিতে যথাক্রমে ৪ হাজার ও ৩ হাজার কোটিপতিদের আগমন ঘটেছে। একই বছরে তেল আবিব, সানফ্রান্সিসকো, ভ্যানকোভার, সেটেল এবং পার্থে ১ হাজার নতুন কোটিপতি যোগ হয়েছে। সানফ্রান্সিসকো, ভ্যানকোভার, সেটেল ও পার্থে চীন ও দক্ষিণ পূর্ব এশিয়া থেকে কোটিপতিরা এসে বসতি শুরু করেছে।

ধনী বসতির জন্য বিশ্বের মধ্যে গুরুত্বপূর্ণ শহর হিসেবেও দুবাই তিন স্তর এগিয়ে গেছে। আগের বছর ৮ম স্থানে দুবাই এবার সাংহাই, মিয়ামি ও প্যারিসকে টেক্কা দিয়ে ৫ম স্থানে চলে এসেছে। ধনীদের কাছে গুরুত্বপূর্ণ শহর হিসেবে লন্ডন নিউইয়র্ককে পেছনে ফেলেছে।

আন্তর্জাতিক ব্যবসার ক্ষেত্রে বৃহৎ পথ (হাব) হিসেবে এবং নিরাপত্তা ও ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে সুবিধাজনক ব্যবস্থার জন্য দুবাইয়ের এমন উন্নতি বলে জানান ফ্রাঙ্ক মরিস।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি