কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে একটি গোয়েন্দা দল। কিন্তু তদন্তের অগ্রগতি সম্পর্কে তাদের রহস্যজনক নীরবতা নানা প্রশ্নের জš§ দিয়েছে। ফলে একই বৃত্তে ঘুরছে চাঞ্চল্যকর তনু হত্যামামলার তদন্ত।
কলেজছাত্রী তনুর প্রথম ময়নাতদন্ত প্রতিবেদন নিয়ে প্রশ্ন ওঠেছে সারাদেশে, যাতে ধর্ষণের আলামত না পাওয়ার উল্লেখ রয়েছে। ময়নাতদন্তের ওই প্রতিবেদন প্রকাশের পরদিন মঙ্গলবার দুপুরে নগরীর কান্দিরপাড়ে তনু হত্যার বিচার দাবিতে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা তা নিয়ে প্রশ্ন তোলেন।সূত্র জানায়, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল। কিন্তু যে প্রশ্নটি এখন সামনে তা হচ্ছেÑ ঘটনার রাতে সাড়ে চার ঘণ্টা কোথায় ছিলেন তনু? এ প্রশ্নের জবাব বের করার চেষ্টা গোয়েন্দাদের। ২০ মার্চ খুন হওয়ার আগে সেনানিবাসের ভেতর দুই সেনা সদস্যের বাড়িতে বাচ্চাদের প্রাইভেট পড়ান তিনি। ওই দিন বিকাল সাড়ে চারটায় তনু বাসা থেকে বের হয়ে একজন সেনা সদস্যের বাচ্চা ও সাজের্ন্টের বাচ্চাকে পাঠদান করেন। রাত সাড়ে ছয়টার পর তনুর অবস্থান কোথায় ছিল তা জানার চেষ্টা করেছেন গোয়েন্দারা।
২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের ভেতরে ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মচারী ইয়ার হোসেনের মেয়ে তনুর লাশ পাওয়ার পর ধর্ষণের সন্দেহ পুলিশই প্রথম জানিয়েছিল। হত্যাকাণ্ডের ১৪ দিন পর কুমিল্লা মেডিকেল কলেজের চিকিৎসক দল প্রথম ময়নাতদন্ত প্রতিবেদন চূড়ান্ত করে। জানতে চাইলে কুমিল্লার পুলিশ সুপার শাহ আবিদ হোসেন জানান, ধারণা থেকে বলেছি তনুকে ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে। এক প্রশ্নের জবাবে এসপি বলেন, নিরবচ্ছিন্নভাবে এ তদন্ত চলছে। চাঞ্চল্যকর তনু হত্যা মামলার তদন্ত করেছে সিআইডির তদন্ত দল। এর সময় লাগতে পারে বলে শুনেছি।
হত্যা রহস্য উšে§াচনে সিআইডি তদন্ত দল ৪ এপ্রিল জিজ্ঞাসাবাদ করেছে সেই যুবক পেয়ার আহমেদকে (২২)। তনু খুন হওয়ার পর তার খালাতো বোন লাইজু জানিয়েছিলেন, তনুদের প্রতিবেশী এই পেয়ার তনুকে মাঝে মাঝে উত্ত্যক্ত করত। পেয়ার আহমেদ অনারারি লেফটেন্যান্ট শেখ পারভেজ আহমেদের ছেলে। একটি গোয়েন্দা সূত্রে এ খবর জানা গেছে।
সূত্র মতে, এর আগে তাকে পুলিশ ও ডিবির কর্মকর্তারাও জিজ্ঞাসাবাদ করেছেন। এ ছাড়া তনুর মরদেহ উদ্ধারের পর কুমিল্লা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালের যে চিকিৎসকের উপস্থিতিতে সুরতহাল সম্পন্ন হয় গত রোববার তার বক্তব্যও নিয়েছেন সিআইডির কর্মকর্তারা।
সূত্র জানায়, ধর্ষকদের পরিচয়, পেশা ও বয়স সম্পর্কে প্রাপ্ততথ্যের পরিপ্রেক্ষিতে একদল গোয়েন্দা সদস্য তদন্তে এগোচ্ছে।


















































