শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় কৃষি ব্যাংকের সাবেক পরিদর্শক গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৪.২০১৬

ACC-logo_banglanews2420160406162612
ডেস্ক রিপোর্টঃ

জালিয়াতির মাধ্যেমে টাকা আত্মসাতের ঘটনায় কুমিল্লায় কৃষি ব্যাংকের পরিদর্শক আবু সালেহে মাহামুদকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক-কুমিল্লা)।

বুধবার (০৬ এপ্রিল) দুপুরে নগরীর কুঠির দিঘীর দক্ষিণ পাড়ের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি কুমিল্লা জেলা সদরের গাজীপুর এলাকার মৃত আবদুর রশীদ মাহামুদের ছেলে।

কুমিল্লা দুদকের উপ পরিচালক আবুল কামাল আজাদ বাংলানিউজকে জানান, ২০০৯ সালের ২৬ আক্টোবর থেকে ২০১৩ সালের ৭ মার্চ পর্যন্ত কৃষি ব্যাংকে কর্মরত থাকা অবস্থায় তিনি ১ কোটি ২৩ লাখ ২৪ হাজার ৯৫৬ টাকা আত্মসাত করেন। টাকা আত্মসাতের অভিযোগে ২০১৫ সালের ২ জুলাই কুমিল্লা কোতয়ালি থানায় দুদকের উপ পরিচালক সৈয়দ শহীদুল্লা দুর্নীতি প্রতিরোধ আইনে একটি মামলা করেন। ওই মামলা দীর্ঘদিন তদন্তের পর আদালতের নির্দেশে দুপুরে তিনি গ্রেফতার হন।

বিকেল ৪টায় কোতয়ালী থানা থেকে তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান দুদক কর্মকর্তা আবুল কামাল আজাদ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি