রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


তেলেঙ্গানায় দাবদাহে ৬৬ জনের মৃত্যু, উড়িষ্যায় তাপমাত্রা ৪৩ ডিগ্রি’র বেশি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৪.২০১৬

Summer-400x225

ডেস্ক রিপোর্টঃ

ভারতের তেলেঙ্গানা রাজ্যে প্রচ- দাবদাহে ৬৬ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে গ্রীষ্মের শুরু থেকে এ পর্যন্ত হিটস্ট্রোক এবং অন্যান্য কারণে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। রাজ্যের বেশ কয়েকটি স্থানে তাপমাত্রা ৪০ ডিগ্রি পর্যন্ত পৌঁছেছে।

সরকার বলছে, রাজ্যের সবচেয়ে বড় জেলা মহবুব নগরে প্রচ- দাবদাহে সর্বাধিক ২৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া মেডকে ১১, নিজামাবাদে ৭, খাম্মাম এবং করিম নগরে ৫ জন করে, আদিলাবাদ ও ওয়ারঙ্গলে ৪ জন করে এবং নলগোন্ডাতে ২ জনের মৃত্যু হয়েছে।

আবহাওয়া দফতরের কর্মকর্তারা বলছেন, তেলেঙ্গানার কিছু স্থানে গত কয়েকদিন ধরে প্রচ- গরম পড়ছে। নলগোন্ডাতে বুধবার সকালে বিগত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হায়দ্রাবাদ এবং অন্যান্য শহরের তাপমাত্রাও ৪০ ডিগ্রির বেশি রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হওয়ার কোনো আশা নেই বলে আবহাওয়া দফতর থেকে বলা হয়েছে।

রাজ্য প্রশাসনের পক্ষ থেকে মানুষজনকে দুপুর ১২ টার পর বাইরে না বেরোনোর পরামর্শ দেয়া হয়েছে। তেলেঙ্গানায় সাধারণত মে মাসে প্রচ- দাবদাহের সৃষ্টি হয়। যদিও এ বছর আগেভাগেই তাপমাত্রা অত্যাধিক বেড়ে গেছে। গত বছর তেলেঙ্গানা এবং অন্ধ্র প্রদেশে দাবদাহের ফলে দুই হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

এদিকে, উড়িষ্যা রাজ্যও প্রচ- দাবদাহের কবলে পড়েছে। রাজধানী ভুবনেশ্বরে মঙ্গলবার ৩৮ ডিগ্রি তাপ মাত্রা থাকলেও বুধবারে তা এক লাফে পৌঁছে যায় ৪৩.২ ডিগ্রি সেলসিয়াসে। চলতি এপ্রিলে এদিন পর্যন্ত এটিই ছিল সর্বোচ্চ তাপমাত্রা। রাজ্যের ১৬ টি শহরে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি রেকর্ড করা হয়েছে।

ভুবনেশ্বরের আবহাওয়া দফতরের নির্দেশক শরত সাহু বলেন, মধ্য ভারত থেকে গরম হাওয়া আসার ফলে রাজ্যে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। রাজ্যের কিছু অংশে যদি বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হয় তাহলে পরিস্থিতির উন্নতি হতে পারে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি