স্টাফ রিপোর্টার ঃ
উপজেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়নপত্র ছিনতাইয়ের অভিযোগে
মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম.এস নোমানকে আটক করেছে থানা পুলিশ।
আটক হওয়া এম এস নোমান উপজেলার বাইশগাঁও ইউনিয়নের মান্দারগাঁও গ্রামের বাসিন্দা।
শুক্রবার (৮ এপ্রিল) ভোররাত ৩ টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্র জানায়, আ’লীগ দলীয় দুয়েকজন প্রার্থীর মনোনয়নপত্র ছিনতাই করার অভিযোগে তাকে আটক করা হয়েছে।
মনোহরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপুল ভট্ট জানান, রাত ১২ টার দিকে উপজেলা নির্বাচন কার্যালয়ে প্রবেশ করে দুয়েকজন প্রার্থীর মনোনয়নপত্র ছিড়ে নিয়ে যাওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।


















































