বৃহস্পতিবার,২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


‘পহেলা বৈশাখে কুমিল্লা জেলা প্রশাসনের ইলিশ পরিহার


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৪.২০১৬

Hasanurzaman20160410021123

ইমতিয়াজ আহমেদ জিতু ঃ

পহেলা বৈশাখ মানেই পান্তা-ইলিশের মহা আয়োজন। কিন্তু মৌসুমটি যেহেতু ইলিশের প্রজননের উত্তম সময়। তাই জাতীয় বৃহত্তর স্বার্থে পহেলা বৈশাখে ইলিশ মাছ পরিহার করার সিদ্ধান্ত নিয়েছে শনিবার (৯ এপ্রিল) কুমিল্লা জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল ।

তিনি বলেন, ইলিশ মাছ ছাড়া অনেকেই পহেলা বৈশাখের আয়োজন কল্পনা করতে পারেন না। তাই পহেলা বৈশাখ এলে ইলিশ কেনার হিড়িক পড়ে যায়। ফলে ঝাটকা ইলিশ, মা ইলিশ নিধন শুরু হয়। কিন্তু এ মৌসুমটি ইলিশ প্রজননের উৎকৃষ্ট সময়। তাই জাতীয় বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করে আমরা (কুমিল্লা জেলা প্রশাসন) পহেলা বৈশাখে ইলিশ মাছ খাওয়া থেকে নিজেদের বিরত রাখবো। আমরা চাই দেশের এ জাতীয় সম্পদটির দ্রুত বিস্তার ঘটুক। এটির হ্রাস কোনোভাবেই কাম্য নয়।

তিনি আরও বলেন, আমরা এবার পহেলা বৈশাখে অতিথিদের আপ্যায়নে কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে পান্তা-ইলিশ আয়োজনের পরিবর্তে পান্তা-মরিচ-ভর্তা-ভাজির আয়োজন করবো।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি