শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ডিসেম্বরে বাংলাদেশে চালু হবে ই-পাসপোর্ট


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৪.২০১৬

444

ডেস্ক রিপোর্টঃ

মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপির ক্ষেত্রে জালিয়াতির সুযোগ থাকায় ই-পাসপোর্ট চালুর উদ্যোগ নিয়েছে সরকার। পাসপোর্ট অধিদপ্তর আশা করছে আগামী ডিসেম্বরের মধ্যেই এই কার্যক্রম শুরু করা যাবে। আশা করা হচ্ছে, এতে কমবে যাত্রীদের ভোগান্তি আর হয়রানি।

হাতে লেখা সাধারণ পাসপোর্ট নিয়ে এখন আর আন্তর্জাতিক কোনো ফ্লাইটে ওঠার সুযোগ নেই। এসেছে মেশিন  রিডেবল পাসপোর্ট এমআরপি। আন্তর্জাতিক বেসামরিক বিমান সংস্থা আইকার নির্দেশনায় ডিসেম্বর থেকে এমআরপি বাধ্যতামূলক হয়েছে বাংলাদেশিদের জন্য। তবে এই এমআরপিরও বিভিন্ন ফাঁকফোকর পেয়েছে পাসপোর্ট অধিদপ্তর। নাম ও জন্ম তারিখ জাল করে একাধিক পাসপোর্ট নেয়ার তথ্য আছে পাসপোর্ট অধিদপ্তরে।

বহির্গমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক ব্রি. জে. মাসুদ রেজওয়ান বলেন, এখন এমআরপির ক্ষেত্রেও অনেক জালিয়াতির চেষ্টা চলছে। অনেকে জালিয়াতির মাধ্যমে ডাবল পাসপোর্ট নেয়ার চেষ্টা করছে। আমরা জনগণের কাছে এমন একটি দলিল দেব, যেই পাসপোর্ট যেকোনো দেশ মূল্যায়ন করবে।

নিরাপত্তার স্বার্থে ও বিদেশে বাংলাদেশিরা যাতে হয়রানি ও ভোগান্তির শিকার না হন সেজন্য ই-পাসপোর্ট চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ই-পাসপোর্টের পাতায় থাকায় চিপসে পাসপোর্টধারীরর সব তথ্য সংরক্ষিত থাকবে। এতে চোখের মনির ছবি ও আঙ্গুলের ছাপসহ সিকিউরিটি চিহ্ন থাকবে। এই সিকিউরিটি ব্যবস্থার কারণে পরিচয় গোপন করা কঠিন হবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ প্রায় ১১৮টি দেশে চালু আছে ইলিকট্রিক পাসপোর্ট।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি