শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আমেরিকাকে উড়িয়ে দেয়ার হুমকি কিমের


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৪.২০১৬

Mujta-kim-un-400x208

আন্তর্জাতিক ডেস্ক:

উত্তর কোরিয়া শুক্রবার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ইঞ্জিনের সফল পরীক্ষা চালিয়েছে। পিয়ংইয়ংয়ের তরফ থেকে জানানো হয়েছে, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল নিখুঁতভাবে ছোড়ার ইঞ্জিন তারা বানিয়ে ফেলেছে। এখন তারা শত্রুদের ধুলোর সঙ্গে মিশিয়ে দিতে সক্ষম। খবর বিবিসির।

দেশীয় প্রযুক্তিতে বানানো ওই ইঞ্জিন এতটাই দক্ষ যে তা সহজেই মার্কিন যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দেয়ার ক্ষমতা রাখে। কিমের দাবি, এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ইঞ্জিন দিয়ে পারমাণবিক হামলা আরো জোরদার হবে।

জাতিসংঘের নিষেধাজ্ঞা স্বত্তেও বার বার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করা যায় এমন শক্তিসম্পন্ন পারমাণবিক বোমা তৈরি করাই পিয়ংইয়ংয়ের মূল লক্ষ্য। জাগো নিউজ



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি