শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » বাংলাদেশে মুত্যুদন্ড কার্যক্রম স্থগিতের আহ্বান জাতিসংঘের


বাংলাদেশে মুত্যুদন্ড কার্যক্রম স্থগিতের আহ্বান জাতিসংঘের


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৪.২০১৬

OHCHR-urges-moratorium-on-the-use-of-400x260
ডেস্ক রিপোর্টঃ

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার (ওএইচসিএইচআর) সমস্ত ফাঁসির আদেশ এবং ফাঁসি বিষয়ক সমস্ত কার্যক্রম স্থগিত রাখার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। ওএইচসিএইচআর জামায়াতের আমির মুত্যুদন্ডপ্রাপ্ত মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। নিজামী তার ফাঁসির রায়ের রিভিউ করার আবেদন জানিয়েছেন। এই রায়ের রিভিউ শুনানি হবে ৩ মে। খবর এএনআই নিউজের।

ওএইচসিএইচআর’র মুখপাত্র রাবিনা সামদাসানি বলেছেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাগরিক ও রাজনৈতিক সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি (আইসিসিপিআর) অনুযায়ী যথাযথ প্রক্রিয়ায় বিচার কার্য সম্পাদন ও আন্তর্জাতিক মানদন্ড রক্ষা করতে পারেনি। অপরাধ যতই গুরুতর হোক না কেন এবং বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা থাকা সত্বেও জাতিসংঘ সবসময় মৃত্যুদন্ডের বিরোধী।

রাবিনা আরও বলেন, বাংলাদেশ সরকারের নতুন প্রণীত আইনে আইসিসিপিআর’র বাধ্যবাধকতাকে সম্মান জানানো উচিৎ। আইসিসিপিআর’র এই আইনটি ২০০০ সালে প্রণীত হয়েছে। আইসিসিপিআর’র ১৪ অনুচ্ছেদে ন্যায্য বিচারের অধিকার সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে।

মৃত্যুদন্ডের কার্যক্রমটি আইসিসিপিআর’র আইন ও জীবনের অধিকারকে লঙ্ঘন করে বলে জাতিসংঘের মুখপাত্র জানান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি