শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সৌদিতে অতিবৃষ্টিতে তিনজনের প্রাণহানি


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৪.২০১৬

Asir-400x241
ডেস্ক রিপোর্টঃ

সৌদি আরবের দক্ষিণাঞ্চসহ বিভিন্ন প্রদেশ প্রবল বৃষ্টির কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। ছুটির দিনের ওই মুষলধারের বৃষ্টিতে ৪৫ বছরের এক বাবা ও তার ৭ ও ৮ বছরের দুই সন্তান প্রাণ হারিয়েছে। সিভিল ডিফেন্স কর্মীরা প্রায় ১৫ ঘন্টার অভিযানে তাদের লাশ উদ্ধার করে। খবর আরব নিউজের।

তিনজনের প্রাণহানি ছাড়াও বষ্টির পানিতে সড়ক, বাঁধ ও নিচু এলাকা প্লাবিত হয়েছে। পবিত্র মক্কা শহর যে প্রদেশে অবস্থিত সেই তায়েফের কিছু বাসিন্দা সরকারের কাছে বৃষ্টির জন্য ক্ষতিপূরণ দাবি করেছেন। বৃষ্টিতে তারা ভোগান্তিতে পড়েছেন।

বাহার সিভিল ডিফেন্সের প্রতিবেদনে বলা হয়, ১ হাজার ২৮০টি যানবাহন বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। বৃষ্টির পানি বাড়িতে ও দোকানে প্রবেশ করে ব্যাপক ক্ষতি করেছে।

জার্ব, মাসুকা, মালাদ, আল-দায়ান, আল-তালিকা, আল-হাইলা, এম দায়িস ও আলিবসহ দক্ষিণাঞ্চলের ৯টি বাঁধ তলিয়ে গেছে বৃষ্টির পানিতে। আসির প্রদেশের গভর্ণর প্রিন্স ফয়সাল বিন খালেদ বৃষ্টিতে দুগর্তদের সহায়তার নির্দেশ দিয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি