শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নারীরা গাড়ি চালাক তা চান না গ্রান্ড মুফতি


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৪.২০১৬

Grand-Mufti-400x225
ডেস্ক রিপোর্টঃ

সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর উপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান জানিয়েছেন গ্রান্ড মুফতি শেখ আব্দুল আজিজ আল শেখ। গাড়ি চালানো নারীদের জন্য মঙ্গলজনক নয়, এটি নারীদের কাজ নয় এটি তাদের শয়তানের দিকে নিয়ে যায় বলে তিনি মনে করেন। সৌদি আরবের স্যাটেলাইট চ্যানেল আল-মাজদকে  দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আহ্বান জানান। নারীদের জন্য ড্রাইভিং একটি বিপজ্জক বিষয় তাই এটি তাদের বিপথে নিয়ে যায় বলে মনে করেন গ্রান্ড মুফতি। খবর প্রেসটিভির।

সৌদি আরবই একমাত্র দেশ যেখানে নারীদের গাড়ি চালানোর উপর নিষেধাজ্ঞা রয়েছে। ওহাবী সম্প্রদায়ের ব্যক্তিরা ধর্মীয় কারণে ফতোয়া জারি করে নারীদের গাড়ি চালানোর উপর নিষেধাজ্ঞা দিয়েছে। তারা যদি সৌদিতে গাড়ি চালায় তবে তারা গ্রেফতার হবে, তাদের আদালতে যেতে হবে এমনকি তাদের শাস্তির মুখোমুখি হতে হবে তাই তাদের গাড়ি চালানোর নিষেধাজ্ঞা বহাল রাখার প্রয়োজন রয়েছে বলেও সাক্ষাৎকারে জানান গ্রান্ড  মুফতি আব্দুল আজিজ।

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর নিষেধাজ্ঞাকে নারী অধিকার লঙ্ঘন বলে বর্ণনা করে তা দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। ২০১১ সালে কয়েক ডজন নারী নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করে ‘উইমেন টু ড্রাইভ’ নামে রাস্তায় গাড়ি চালানোর অভিযান চালায়। সামাজিক যোগাযোগের মাধ্যমে তাদের গাড়ি চালানোর ছবিটি প্রকাশিত হলে ব্যাপক আলোড়ন হয়।

নারীদের অধিকার হরণ করায় রিয়াদ অধিকার কর্মীদের চাপের মধ্যে পড়ে। এ্যামেনেস্টি ইন্টারন্যাশনালের ২০১৫’র মার্চের একটি প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব নারীদের অধিকার থেকে বঞ্চিত করছে। নারীরা এখনো পিছিয়ে আছে। তারা এখনো পুরুষের নির্দেশনার অপেক্ষা করতে হয়। পড়াশোনা, ভ্রমণ, পেশা ও বিয়ে এই সব বিষয়ে বিনা শর্তে পুরুষের প্রতি বাধ্য থাকে সৌদির নারীরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি