ডেস্ক রিপোর্টঃ
রাজধানীর তেজগাঁওয়ে বিমানবন্দর সড়কের পাশে একটি পোশাক কারখানা হেলে পড়ার আশঙ্কা করেছে পুলিশ। এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রকৌশলী শাখাকে খবর দেওয়া হয়েছে।
প্রকৌশলীরা তদন্ত করে এই ব্যাপারে ব্যবস্থা নেবেন। খবরটি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম।
মঙ্গলবার তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম জানান, কুপারসের পাশে ছয়তলা একটি ভবনে তৈরি পোশাক কারখানা। দুই দিন আগে গার্মেন্টটি সামান্য হেলে গেলেও সেটি বন্ধ করা হয়নি। পরে শ্রমিকদের অভিযোগের প্রেক্ষিতে রাজউকের প্রকৌশলী শাখায় জানানো হয়। গার্মেন্টেটির কার্যক্রম স্বাভাবিক রয়েছে।























































