শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সদর দক্ষিণে যুবক ও দেবিদ্বারে দুই সন্তানের জননী খুন


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৪.২০১৬

sanjida-debidwer
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লায় হত্যা প্রতিনিয়ত বাড়ছে। একই দিনে সদর দক্ষিণে এক যুবক ও দেবিদ্বারে দুই সন্তানের জননী খুন হয়েছে।
দেবিদ্বার উপজেলার পাবলিক হেলথ সড়কের একটি ভাড়াটিয়া বাসা থেকে সানজিদা আক্তার (৩৫) নামের দুই সন্তানের এক জননীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ এপ্রিল) দুপুরে পুলিশ মরদেহটি উদ্ধার করেন।
নিহত সানজিদা আক্তার প্রবাসী আক্তার হোসেনের স্ত্রী । একই এলাকায় বসবাসরত নিহতের বোন লিমা আক্তার(২৫) জানান, তার নিহত বোনের ছেলে দেবিদ্বার উপজেলা পরিষদ স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র নিলয় (১১) ও একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী মেয়ে নিপা আক্তার(৯) বিদ্যালয় ছুটির পর বাসায় এসে দরজায় তালা মারা দেখে ফিরে খালার বাসায় চলে যায়। তাদের খালা লিমা আক্তারের নিকট তাদের মায়ের খবর জানতে চাইলে খালা লিমা আক্তার তাদের বাসায় অপেক্ষা করতে বলেন, তালা মারা যেহেতু কাছাকাছি কোথাও আছে- একথা বলে লিমা বাজারে চলে যায়। এসময় তার ছোট বোন নিশার কাতার প্রবাসী স্বামী সিহাব সেল ফোনে জানায় সকাল সাড়ে ১০টায় সাঞ্জিদা আক্তার লিপি’র সাথে কথা বলার এক পর্যায়ে কান্নার শব্দ পায় এবং কথাও বন্ধ হয়ে যায়। বিষয়টি জানার জন্য লিমাকে বাসায় খোঁজ নিতে বলেন। লিমা বাসায় এসে দেখেন দরজায় তালা মারা। বাড়ির মালিক সাইদুর রহমান দুলাল ও প্রতিবেশীদের সহায়তায় তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে দেখেন খাটে রক্তাক্ত অবস্থায় তার বোনের মরদেহ পড়ে আছে। পরে ভবনের পাশের টিনের চালার উপরে পড়ে থাকা চাবি উদ্ধার করন। ঘটনার সময় অধিকাংশ ভারাটে বিভিন্ন কাজে ঘরে তালা মেরে অন্যত্র অবস্থান করার কথা জানান, যারা বাসায় ছিলেন, তারা এঘটনা সম্পর্কে কিছুই জানেন না বলে জানান।
জানা যায়, সিঙ্গাপুর প্রবাসী আক্তার হোসেন’র স্ত্রী দু’ সন্তান নিয়ে প্রায় ৪ বছর যাবৎ এ বাসায় ভাড়া থাকেন। আক্তার হোসেন সিঙ্গাপুর প্রায় ১৬ বছর যাত থাকেন। ১৬ বছর আগে আক্তার হোসেন’র সাথে মুরাদনগর উপজেলার আমপাল গ্রামের মৃত: সেলিম ভূঞার বড় মেয়ে সানজিদা আক্তার লিপি’র সাথে বিয়ে হয়। গত বছর তার স্বামী দেশে এসে ৫/৬ মাস অবস্থান করে আবার চলে যান।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, গৃহবধু সানজিদাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।
এদিকে সদর দক্ষিণ উপজেলার একবালিয়া এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে নাসির উদ্দিন (৩৫) নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে নিহতের মা, বাবা ও এক ভাই। সোমবার (১১ এপ্রিল) সকাল ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। উন্নত চিকিৎসার জন্য সকাল সাড়ে ৯ টায় ঢাকা নেওয়ার পথে নাসির উদ্দিনের মৃত্যু হয়। নিহত নাসির উদ্দিন (৩৫) সদর দক্ষিণ উপজেলার একবালিয়া এলাকার মানিক মিয়ার ছেলে। আহতরা কুমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, পূর্ব শত্রুতার জের ধরে পাশের বাড়ির লোকজন এলোপাথারি কুপিয়ে নাসিরসহ তার পরিবারকে গুরুতর আহত করে। পরে ঢাকা নেওয়ার পথে নাসির উদ্দিনের মৃত্যু হয়। সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রশান্ত পাল জানান, মরদেহের ময়নাতদন্তের জন্য লাশ কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি