রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


অনন্য উচ্চতায় রোনালদো


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৪.২০১৬

2016_04_13_11_27_54_QNNR9ty3KFwnXmR75V8puuNiZLnYu0_original
স্পোর্টস ডেস্ক
দারুণ ফর্মে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। উয়েফা চ্যাম্পিয়নস লিগে তার ফর্মটা আরো ধারালো। চলতি মৌসুমে ইউরোপ সেরার লড়াইয়ের সর্বোচ্চ টুর্নামেন্টে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। আসর শেষ না হতেই দুটি রেকর্ডও গড়ে ফেলেছেন রিয়াল মাদ্রিদের প্রাণভোমরা।

প্রথমত, চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে রোনালদোই প্রথম, যিনি কিনা এক মৌসুমে তিনটি হ্যাটট্রিক করেছেন। মঙ্গলবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ওলফসবুর্গের বিপক্ষে চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগে তৃতীয় হ্যাটট্রিকটা পূর্ণ করে ফেলেছেন তিনি।

দ্বিতীয়ত, রোনালদোই একমাত্র ফুটবলার, যিনি কিনা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে দু’টি আলাদা মৌসুমে ১৫ বা তার বেশি গোল করার নজির গড়লেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি