বৃহস্পতিবার,১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


ক্ষোভে ফুঁসছে কাশ্মীর, ভারতীয় বাহিনীর গুলিতে নিহত ৩


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৪.২০১৬

139840_1-400x225

আন্তর্জাতিক ডেস্ক :

ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরে সেনাবাহিনীর গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছে। কাশ্মীরের উত্তরে হান্দওয়ারা শহরে মঙ্গলবার বিক্ষোভ চলাকালে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন উঠতি ক্রিকেটার ও ৭০ বছরের নারীও রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।

নিরাপত্তা বাহিনীর এক সদস্যের হাতে এক কলেজ ছাত্রীর সম্ভ্রমহানির খবর ছড়িয়ে পড়লে ভারতীয় সেনাদের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা। এসময় তারা শহরের রাস্তাগুলো অবরোধ করে এবং সরকারবিরোধী শ্লোগান দিতে থাকে।

কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক জাভেদ গিলানি বলেন, কর্তব্যরত এক সেনা এক তরুণীর সঙ্গে অশোভন আচরণ করেছে বলে অভিযোগ ওঠে। এরপরেই লোকজন শহরের প্রধান এলাকায় সেনাবাহিনীর বাঙ্কারের কাছে জড়ো হতে শুরু করে। তারা হামলা চালায় ও অগ্নিসংযোগ করে। জবাবে সেনা সদস্যরা গুলি ছুঁড়লে দুজন আহত হয়। পরে তারা মারা যায়।

গুলিতে মারা গেছেন নাইম আহমদ এবং মুহাম্মদ ইকবাল নামের দুই তরুণ।

নিহত নাইমের চাচাতো ভাই জুলকারনাইন বান্দে বলেন, ‘প্রথমে অল্প কিছু লোক বিক্ষোভ শুরু করে। কিন্তু এরপর শতশত লোক এতে যোগ দেয়। তারা তরুণীকে যৌন নিগ্রহকারী সেনাকে গ্রেপ্তার করে তাদের হাতে তুলে দেয়ার দাবি জানান।’

‘কিন্তু তারা অস্বীকার করেন এবং বিক্ষোভকারীদের দিকে গুলি ও টিয়ারগ্যাস নিক্ষেপ করতে থাকেন। তখন বিক্ষোভকারীরা বাঙ্কারে আগুন দেয়ার চেষ্টা করেন।’

এদিকে এ ঘটনার পরপর হান্দওয়ারাতে কারফিউ জারি করা হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি করা হয়েছে এবং কেউ দোষী সাব্যস্ত হলে আইন অনুযায়ী তার বিচার হবে বলেও বিবৃতিতে বলা হয়েছে।

২৬ বছরে নিহত ৯৪ হাজার

১ফ৩বব৬৫৬ধন৫প৪২১০ধ৫ব৫৭৬৫৯৬২৬ভ৩৯ফ৮থ১৮

ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরে ১৯৮৯ সালের জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত প্রায় ৯৪ হাজার ২৯০ জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে ভারতীয় বাহিনীর হাতে। এদের মধ্যে সাত হাজার ৩৮ জন মারা গেছে ভারতীয় কারাগারে বন্দী অবস্থায়।

কাশ্মীর মিডিয়া সার্ভিস দীর্ঘ গবেষণার পর২০১৫ সালের ডিসেম্বরে বিশ্ব মানবাধিকার দিবসে একটি রিপোর্ট প্রকাশ করে। সেখানে বলা হয়, ভারত অধিকৃত কাশ্মীরে ওই হত্যাকা-ের কারণে ২২ হাজার ৮০৬ জন নারী বিধবা এবং ১০ লাখ সাত হাজার ৫৪৫ জন শিশু এতিম হয়ে পড়ে।

রিপোর্টে আরো বলা হয়, ভারতীয় বাহিনী ১০ হাজার ১৬৭ জন নারীকে লাঞ্ছিত করেছে এবং প্রায় ১০ লাখ বাসাবাড়ি ও ভবন ক্ষতিগ্রস্ত করেছে। ২৭ বছর সময়ে প্রায় আট হাজার নিরাপরাধ মানুষ ভারতীয় কারাগারে থাকা অবস্থায় নিখোঁজ হয়ে গেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি