শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রবীন্দ্রনাথের কুঠিবাড়ী রক্ষায় ১৭৬ কোটি টাকার প্রস্তাব


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৪.২০১৬

1459832776
ডেস্ক রিপোর্ট :

পদ্মা নদীর ভাঙন থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ী ও পার্শ্ববর্তী এলাকা রক্ষায় ৩ দশমিক ৭২০ কিলোমিটার তীর সংরক্ষণের প্রস্তাব পাঠিয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়। এ কাজটি সম্পন্ন করতে খরচ লাগবে ১৭৬ কোটি ৫০ লাখ টাকা। বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশ ডিজেল প্ল্যান্টকে (বিডিপিএল) নিয়োগের মাধ্যমে দ্রুত কাজটি সম্পন্ন করতে সরাসরি ক্রয় পদ্ধতিতে সম্পন্ন করতে প্রস্তাব পাঠানো হয়েছে অর্থনৈতিকবিষয়ক মন্ত্রিসভা কমিটিতে।

পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. জাফর আহমেদ খানের পাঠানো প্রস্তাবে বলা হয়েছে, কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলাধীন শিলাদহ ইউনিয়নে অবস্থিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শিলাইদহ কুঠিবাড়ীসহ পার্শ্ববর্তী এলাকা ৫ বছর ধরে পদ্মা নদীর ভাঙনে হুমকির মুখে রয়েছে। কুঠিবাড়ী থেকে পদ্মা নদীর নদীর অবস্থান ৫০০ মিটারের মধ্যবর্তী এলাকাসমূহ। প্রতিবছর নদী ভাঙনের গড় হার প্রায় ৫০ মিটার। তাই দ্রুত ভাঙনরোধ করতে না পারলে যে কোনো সময় প্রাচীন কুঠিবাড়ী এ নিদর্শনটি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।

প্রস্তাবে আরও বলা হয়েছে, শিলাইদহ কুঠিবাড়ী সংলগ্ন এলাকায় শান্তি নিকেতনের আদলে একটি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি রয়েছে। তাই উš§ুক্ত দরপত্রের মাধ্যমে ঠিকাদার নির্বাচন করে তীর সংরক্ষণের কাজ বাস্তবায়ন করা সময় সাপেক্ষ ব্যাপার। কাজেই পানি উন্নয়ন বোর্ডের ‘বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ী ও পার্শ্ববর্তী এলাকা সংরক্ষণের লক্ষ্যে পদ্মা নদীর ডান তীর সংরক্ষণ’ অনুমোদিত প্রকল্পের আওতায় বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশ ডিজেল প্লান্টকে (বিডিপিএল) নিয়োগের মাধ্যমে দ্রুত কাজটি সম্পন্ন করার জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে করা প্রয়োজন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি