শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » বাংলাদেশি গৃহপরিচারিকা পাচারে সৌদি এয়ার লাইন্সের কর্মচারি জড়িত!


বাংলাদেশি গৃহপরিচারিকা পাচারে সৌদি এয়ার লাইন্সের কর্মচারি জড়িত!


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৪.২০১৬

KSA-BD-Workers-400x281
ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ ও শ্রীলঙ্কা থেকে সৌদি আরবে গৃহপরিচারিকা নিয়োগে সৌদি এয়ার লাইন্সের কর্মচারিরা দালাল হিসেবে কাজ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সূত্র মতে, এই সংস্থার কর্মচারিরা বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিভিন্ন শহরে রিক্রুটমেন্ট অফিস খুলে এধরনের লাভবান ব্যবসা চালাচ্ছেন। খবর সৌদি গ্যাজেটের।

এদিকে, দালালদের মাধ্যমে বৈধ পথে আসা বাংলাদেশ ও শ্রীলঙ্কার গৃহ পরিচারিকরা অনেক সময় দেশে ফিরে যেতে মরিয়া হয়ে ওঠে এবং কাজ করতে অস্বীকৃতি জানায়। সৌদি স্পন্সররা তখন বাধ্য হয়ে ফিরতি টিকেট কেটে তাদের দেশে ফেরত পাঠাতে বাধ্য হন।

সৌদি এয়ার লাইন্সের জনসংযোগ বিভাগের পরিচালক আবদুর রহমান আল ফাহাদ এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, তার সংস্থার একজন কর্মচারির বিরুদ্ধেও এহেন অভিযোগ আনা যাবে না। এই অভিযোগ ডাহা মিথ্যা। সৌদি এয়ার লাইন্সের সাবেক কর্মকর্তারা যদি দালালির সঙ্গে  জড়িত হয়ে থাকে সেজন্য আমরা দায়ী নই।

সৌদি এয়ার লাইন্সের এই কর্মকর্তা আরো বলেন, শহরে শহরে রিক্রুটমেন্ট অফিস খোলা চাট্টিখানি কথা নয়। রিক্রুটমেন্ট অফিসের তালিকা শ্রম মন্ত্রণালয়ে জমা দিতে হয়, লাইসেন্স নিতে হয়। লাইসেন্স নিতে ব্যক্তিগত তথ্যাদি যেমন দিতে হয় তেমনি কোথাও চাকুরিতে থাকলে তাও উল্লেখ করতে হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি