শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সাধারণ মানুষকে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দিচ্ছে পুলিশ


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৪.২০১৬

banglavision-400x300
ডেস্ক রিপোর্টঃ

সাধারণ মানুষের পকেটে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দিচ্ছে পুলিশ। কথাটা এতদিন মানুষের মুখে মুখে প্রচলিত থাকলেও প্রমাণ মিললো বাংলা ভিশনের ক্যামেরায়।

গত ১০ এপ্রিল মিরপুর পাইক পাড়ার মিষ্টি ব্যবসায়ী আজমল হোসেনের বাসায় ইয়াবা আছে বলে অভিযান চালায় মিরপুর থানার এসআই মোয়াজেম ও ভুয়া সাংবাদিক শামিমুল্লাহ।

আজমল হোসেনের বাসায় জুতার ভেতর থেকে ৩ পিস ইয়াবা বের করে ভুয়া সাংবাদক শামিমুল্লাহ। রাতেই ৫০ হাজার টাকা দিয়ে রফা করতে বলেন এসআই মোয়াজেম।

রাতে আজমল ৪ হাজার টাকা দেন। পরে আরো ৬ হাজার টাকা নেওয়ার জন্য তার দোকানে আসেন মোয়াজেম ও শামিমুল্লাহ। টাকা নিয়ে থানায় আসার পথে বাংলাভিশনের ক্যামেরায় দেখে দু’জন পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজনের চাপে তারা তাদের অপরাধের কথা স্বীকার করেন।

এবিষয়ে মিরপুর জোনের পুলিশের উপ-কমিশনার কায়েমুজ্জামান খানসহ কেউ কথা বলেতে রাজি হননি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি