শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভেজাল ওষুধ উৎপাদন করেছে যে কোস্পানিগুলো


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৪.২০১৬

medicin2
ডেস্ক রিপোর্টঃ

ভেজাল ওষুধ উৎপাদকারী প্রতিষ্ঠানগুলোর অসুস্থ প্রতিযোগিতায় হতবাক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী সংসদীয় কমিটি। দেশের নামিদামি প্রতিষ্ঠানগুলো অনেকটা প্রকাশ্যেই মরণব্যাধী ক্যান্সারসহ নানা ধরনের এন্টিবায়োটিক ওষুধ উৎপাদন করছে প্রতিনিয়ত। পাল্লা দিয়ে চলছে নাম সর্বস্ব প্রতিষ্ঠানগুলোও।

কমিটি সূত্র জানায়, বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের প্রফেসর আ.ব.ম ফারুক বিভিন্ন ওষুধ কারখানা পরিদর্শন করে ওষুধ শিল্প উন্নয়ন ও নকল ওষুধ প্রতিরোধে কি করণীয় তার একটি বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন। উপস্থাপিত প্রতিবেদনে ৮৪টি ওষুধ কোম্পানির ওষুধ উৎপাদন ও বিপণনের বাস্তব চিত্র তুলে ধরা হয়। তদন্ত দলটি ২০টি ওষুধ কোম্পানির ওষুধ উৎপাদনের লাইসেন্স বাতিল, ১৪টি কোম্পানির সব ধরনের এন্টিবায়োটিক (নন-পেনিসিলিন, পেনিসিলিন ও সেফালোস্পোরিন গ্রুপ) উৎপাদনের অনুমতি বাতিল, ২২টি কোম্পানির পেনিসিলিন ও সেফালোস্পোরিন গ্রুপের এন্টিবায়েটিক উৎপাদনের অনুমতি বাতিল করার সুপারিশ করেছে। এছাড়া দুটি কোম্পানির মানবদেহে বাহ্যিকভাবে ব্যবহার্য ওষুধ, একটিকে প্রাণিসম্পদে ব্যবহার্য ওষুধ এবং অপর একটিকে সেফালোস্পোরিন বাদে অন্যান্য গ্রুপের ওষুধ উৎপাদনের অনুমতি অব্যাহত রাখার সুপারিশ করা হয়েছে।

প্রতিবেদনে পাওয়া তথ্যে দেখা গেছে, ক্যান্সারের মতো মরণঘাতী রোগের ওষুধেও ভেজাল পাওয়া গেছে। টেকনো ড্রাগসসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান তৈরি করছে ক্যান্সারের এই ভেজাল ওষুধ। এছাড়াও ভেজাল এবং নিুমানের কাঁচামাল দিয়ে জীবন রক্ষাকারী ওষুধ উৎপাদন করছে নামিদামি অনেক প্রতিষ্ঠানই। প্রতিবেদনে মানসম্পন্ন ওষুধ উৎপাদনে চূড়ান্তভাবে ব্যর্থ হওয়ায় যে ২০টি কোম্পানির উৎপাদনের লাইসেন্স বাতিলের সুপারিশ করা হয়েছে সেগুলো হল- এক্সিম ফার্মাসিউটিক্যাল, এভার্ট ফার্মা, বিকল্প ফার্মাসিউটিক্যাল, ডলফিন ফার্মাসিউটিক্যাল, ড্রাগল্যান্ড, গ্লোব ল্যাবরেটরিজ, জলপা ল্যাবরেটরিজ, কাফিনা ফার্মাসিউটিক্যাল, মেডিকো ফার্মাসিউটিক্যাল, ন্যাশনাল ড্রাগ, নর্থ বেঙ্গল ফার্মাসিউটিক্যাল, রিমো কেমিক্যাল, রিদ ফার্মাসিউটিক্যাল, স্কাইল্যাব ফার্মাসিউটিক্যাল, স্পার্ক ফার্মাসিউটিক্যাল, স্টার ফার্মাসিউটিক্যাল, সুনিপুণ ফার্মাসিউটিক্যাল, টুডে ফার্মাসিউটিক্যাল, ট্রপিক্যাল ফার্মাসিউটিক্যাল এবং ইউনিভার্সেল ফার্মাসিউটিক্যাল লিমিটেড। নন- পেনিসিলিন, পেনিসিলিন ও সেফালোস্পোরিন গ্র“পের ওষুধ উৎপাদনের অনুমতি বাতিল করার সুপারিশ করা ১৪টি কোম্পানি হচ্ছে আদ-দ্বীন ফার্মাসিউটিক্যাল, আলকাদ ল্যাবরেটরিজ, বেলসেন ফার্মাসিউটিক্যাল, বেঙ্গল প্রাগস, ব্রিস্টল ফার্মা, ক্রাইস্ট্যাল ফার্মাসিউটিক্যাল, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যাল, মিল্লাত ফার্মাসিউটিক্যাল, এমএসটি ফার্মা, অরবিট ফার্মাসিউটিক্যাল, ফার্মিক ল্যাবরেটরিজ, পনিক্স কেমিক্যাল, রাসা ফার্মাসিউটিক্যাল এবং সেভ ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এছাড়া পেনিসিলিন ও সেফালোস্পোরিন গ্র“পের ওষুধ উৎপাদনের অনুমতি বাতিলের সুপারিশ করা ২২টি কোম্পানি হচ্ছে- আমিকো ফার্মাসিউটিক্যাল, অ্যাজটেক ফার্মাসিউটিক্যাল, বেঙ্গল টেকনো ফার্মা, বেনহাম ফার্মাসিউটিক্যাল, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যাল, ডিসেন্ট ফার্মা, ড. টিআইএম’স ল্যাবরেটরিজ, গ্লোবেক্স ফার্মাসিউটিক্যাল, গ্রিনল্যান্ড ফার্মাসিউটিক্যাল, ইনোভা ফার্মাসিউটিক্যাল, মাকস ড্রাগস, মেডিম্যাট ল্যাবরেটরিজ, মডার্ন ফার্মাসিউটিক্যাল, মাইস্টিক ফার্মাসিউটিক্যাল, ন্যাশনাল ল্যাবরেটরিজ, অর্গানিক হেলথ কেয়ার, ওয়েস্টার ফার্মা, প্রিমিয়ার ফার্মাসিউটিক্যাল, প্রাইম ফার্মাসিউটিক্যাল, সীমা ফার্মাসিউটিক্যাল, ইউনাইটেড কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল এবং হোয়াইট হর্স ফার্মাসিউটিক্যাল লিমিটেড।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি