ডেস্ক রিপোর্টঃ
দলের শৃক্সখলা ভঙ্গের কারণে একজনকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বহিষ্কৃত ব্যক্তি হলেন, নারায়ণগঞ্জ জেলাধীন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনির“ল আলম সেন্টু। বৃহস্পতিবার দুপুরে বিএনপির সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতি এ তথ্য নিশ্চিত করা হয়। বিবৃতিতে বলা হয়, দলীয় শৃক্সখলা ভঙ্গের অভিযোগে সেন্টুকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।























































