স্টাফ রিপোর্টারঃ
ঢাকা গুলশান ক্লাবের উদ্যোগে আয়োজিত জাতীয় বিলিয়ার্ডস বল টুর্নামেন্টে কুমিল্লা সিটি ক্লাবের ইসমাঈল আরিফ গুলশান ক্লাবের মোফাজ্জল হোসেনকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়ন হয়েছেন।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি শাখাওয়াত আবু খায়ের মোহাম্মদের কাছ থেকে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করেন ইসমাঈল আরিফ।
গতকাল বৃহস্পতিবার রাতে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিলিয়ার্ড বল টুর্নামেন্টের কো-অর্ডিনেটর ও কুমিল্লা সিটি ক্লাবের পরিচালক সুলতান মঈন আহমেদ রবিন এবং কুমিল্লা সিটি ক্লাবের পরিচালক মাসুদ পারভেজ খান ইমরান ও রিয়াজুল হক শান্তু।




























































