শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


তারেকের বিরুদ্ধে প্রতিবেদন ২৩ আগষ্ট


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৪.২০১৬

1376756866_gavel-400x260
ডেস্ক রিপোর্টঃ

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ দুই জনের বিরুদ্ধে বঙ্গবন্ধুকে রাজাকার ও খুনি এবং পাক বন্ধু ছিলেন মর্মে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগের মামলায় প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২৩ আগষ্ট ধার্য করেছেন আদালত।

রোববার পল্টন থানা পুলিশ প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী এই দিন ঠিক করেন। মামলার অপর আসামি হলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ উপদেষ্টা এবং দলটির বৈদেশিক দূত জাহিদ এফ সরদার সাদী।

গত বছরের ২৩ মার্চ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কোতয়ালী থানার সভাপতি ফজলুল করিম আরিফ পাটোয়ারী আদালতে এই মামলা দায়ের করেন। ওইদিন আদালত পল্টন থানাকে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার এজাহার থেকে জানা গেছে, ২০১৪ সালের ১১ নভেম্বর পূর্ব লন্ডনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধনমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘কটূক্তি’ করেন ও ‘মানহানিকর’ বক্তব্য দেন তারেক রহমান ।

তারেক রহমান তার বক্তব্যে বলেন, ‘বঙ্গবন্ধু পাকিস্তানি পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আসেন। তিনি বঙ্গবন্ধু নন, পাকবন্ধু।’

পরদিন বিভিন্ন গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রকাশিত হয়। এ বক্তব্যে আওয়ামী লীগের ১০০ কোটি টাকার সম্মানহানি হয়েছে দাবি করে দন্ডবিধি ৪৯৯/৫০০ ধারায় তারেকের বিরুদ্ধে ২০১৫ সালের ২৩ মার্চ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কোতয়ালী থানার সভাপতি ফজলুল করিম আরিফ পাটোয়ারী ইউনুস খান বাদী হয়ে এমামলাটি দায়ের করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি