রবিবার,১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


ভূতের ভয়ে মালয়েশিয়ার স্কুল বন্ধ!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৪.২০১৬

vuut-400x330
ডেস্ক রিপোর্টঃ

মালয়েশিয়ার উত্তরাঞ্চলের একটি স্কুল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছিল ভূতের ভয়ে! গত সপ্তাহে ঐ স্কুলের অনেক শিক্ষার্থী এবং এমনকি শিক্ষকগণও অশরীরি কিছু দেখতে পান বলে দাবি করেছেন। স্থানীয় সংবাদ মাধ্যম একে ‘গণ হিস্টিরিয়া’ বলে খবর প্রচার করেছে। স্কুল কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে সাময়িকভাবে স্কুল বন্ধ করে ঘটনার রহস্য উৎঘাটনে নেমেছে। মুসলিম তান্ত্রিক, অতিপ্রাকৃত বিষয়ক বিশেষজ্ঞ এবং মনোচিকিৎসককে ডাকা হয়েছে রহস্যের জট খুলতে।
তবে এ সপ্তাহের রবিবার থেকে স্কুল আবারও খুলে দেওয়া হয়েছে এবং সবকিছু স্বাভাবিক আছে বলে কর্তৃপক্ষ জানায়। কিন্তু রহস্যের জট কিন্তু এখনও খোলেনি। এসকেএম পেংকালান চাপা ২ স্কুলটি মালয়েশিয়ার সবচেয়ে ধর্মীয় রাজ্য কেলান্টানে অবস্থিত। স্কুলটি অনেক পুরোনো। গত সপ্তাহে হঠাৎ কিছু শিক্ষার্থী বলে তারা কালো রংয়ের একটি কিছু দেখেছে যা তাদের আশেপাশে ঘুরছে। স্কুলের কয়েকজন শিক্ষকও বলেন তারা এমন কিছু দেখেছে যা তাদের শরীরে ঢোকার চেষ্টা করছে। কর্তৃপক্ষ জানায় প্রায় ১শ জন শিক্ষার্থী ও শিক্ষক এমন বিষয় অনুভব করা বা দেখার কথা বলে। গত বৃহস্পতিবার স্কুল বন্ধ করে কর্তৃপক্ষ ধর্মীয় আচার আচরণ মেনে কোরআন তেলওয়াত ও দোয়ার ব্যবস্থা করে।
মনোবিজ্ঞানীরা জিন বা ভূতের কথা উড়িয়ে দিয়ে একে ‘মাস হিস্টিরিয়া’ বলে আখ্যায়িত করেছেন। গণ হিস্টিরিয়ায় সাধারণত স্কুল, কলেজ, এতিমখানা বা ফাক্টরিতে একজনের একটি ভুল অনুভব বা দেখা খুব দ্রুত সবার মাঝে ছড়িয়ে যায়। মালয়েশিয়ার সেই স্কুলে এমন কিছুই ঘটেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি