বিশ্ব হিন্দু পরিষদ হিমাচল রাজ্যের বিখ্যাত শহর সিমলার নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। হিমাচল রাজ্যের মুখ্যমন্ত্রী বীর ভদ্র সিং এ প্রসঙ্গে বলেছেন, ঔপনিবেশিক আমলের এই শহরটি রাজ্যেরও একটি সুপরিচিত শহর। এই শহরের নাম পরিবর্তনের কোন পরিকল্পনা তাদের নেই। বিজেপির এহেন স্বপ্ন পূরণ হবেনা। সূত্র:এনডিটিভি
বিজেপি সরকার হরিয়ানা রাজ্যের গুরগাওন’ এর নাম গুরুগ্রাম করেছে। এর পরই হাত দিতে যাচ্ছে সিমলায়। আর এ দাবি বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) হিমাচল শাখার। ভিএচপি বলছে সিমলার প্রাচীন নাম হল ‘সীমালয়া’। সেটাই এখন রাখতে হবে।
হিমাচল রাজ্যের ৮১ বছর বয়সী মূখ্যমন্ত্রী বীর ভদ্র বলেন,একদিন বিজেপি হয়ত তার নামই বদলাতে বলবে।
ভিএইচপি সিমলার সরকার পরিচালিত পিটারহফ হোটেলের নাম বদলে বাল্মিকি ভবন করতে চাইছে। ১৮৫৪ সালে বৃটিশ প্রতিষ্ঠিত ডালহৌসি শহরের নাম ভিএইচপি নেতাজী সুভাস চন্দ্র বোসের নামে করতে চাইছে।
বৃটিশ রাজের আমলে পিটারহফে ছিল সপ্তম ভাইসরয়ের ভবন। পরে এটি হাইকোর্ট হলে গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের বিচার হয়।
দীর্ঘদিন বৃটিশ ভারতের গ্রীষ্মকালীন রাজধানী ছিল সিমলা। বর্তমানে সিমলায় বৃটিশ আমলের ৯১টি ঐতিহ্যমন্ডিত ভবন রয়েছে।



















































