নিজস্ব প্রতিবেদক :
সোহাগী জাহান তনু হত্যাসহ সারাদেশে খুন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং বিচারের দাবিতে আজ সোমবার সকাল থেকে সারা দেশে অর্ধদিবস হরতাল চলছে। তবে রাজধানীতে হরতালের তেমন প্রভাব পড়েনি। যান চলাচাল অন্যান্যদিনের মতো স্বাভাবিক ছিল। গাবতলী,মহাখালী ও সায়দাবাদ বাসষ্ট্যান্ড থেকে দূর পাল্লার বাস ছেড়ে গেছে। কমলাপুরে ট্রেন চলাচল ছিল স্বাভাবিক।
রবিবার এক যৌথ বিবৃতিতে প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য এই হরতালের ডাক দেয়। বিবৃতিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সভাপতি লাকী আক্তার ও সাধারণ সম্পাদক জিএম জিলানী শুভ বলেছেন, ২৫ এপ্রিলের অর্ধদিবস হরতাল শুধু তনু হত্যার বিচারের দাবিতে নয়, সারাদেশে খুন, ধর্ষণ ও বিচারহীনতার সংস্কৃতির প্রতিবাদে ছাত্র জনতার সচেতন প্রতিরোধের ডাক।
এছাড়া জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, তনু ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে এবং পাহাড় ও সমতলে অব্যাহত নারী-শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যা, গুম এবং বিচারহীনতার বিরুদ্ধে ছাত্ররা এ হরতাল পালন করবে























































