সোমবার,১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বিরাট কোহলিকে পেছনে ফেললেন মুস্তাফিজ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৪.২০১৬

mustafizur-400x222

স্পোর্টস ডেস্ক :

কাটার তো অনেকেই করেন। কিন্তু মুস্তাফিজুর রহমান ভিন্ন কিছু। ওয়াকার ইউনুস থেকে শুরু করে বাঘা বাঘা পেসাররা মুস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে খেলার সময় ধারাভাষ্যকার নভোজিত সিং সিধু তো বলেই দিলেন, মুস্তাফিজকে নিয়ে আমার কিছু বলার নেই। তাকে নিয়ে যাই বলব কম বলা হবে। সে আহামরি কিংবা “োর উইকেট পাচ্ছে তেমনটি নয়। ব্যাটসম্যানদের মাঝে ভীতি ছড়াচ্ছে এটিই আমাকে মোহিত করে। ব্যাটসম্যানরা তার বল থেকে বাঁচার চেষ্টা করে। চিন্তার একটু ত্রুটি হলেই ব্যাটসম্যান কুপোকাত। সত্যিই তাকে বিশেষণে ভূষিত করার ভাষা আমার নেই।

ইতোমধ্যে ইন্টারনেটে সবচেয়ে বেশিবার সার্চ হওয়ার নামের তালিকায় ভারতের ব্যাটসম্যান বিরাট কোহলিকে পেছনে ফেলেন এই কাটারবয়। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর থেকেই জাদু দেখাচ্ছেন। প্রথমবারের মতো বিদেশী লিগে খেলতে গিয়ে মাঠ কাঁপাচ্ছেন ২০ বছরের এই তরুণ। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর পরিসংখ্যানে, গত তিন দিনে সার্চের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন মুস্তাফিজ। সবচেয়ে বেশিবার সার্চ হয়েছে দক্ষিণ আফ্রিকার অখ্যাত বোলার তাবারাইজ শামসি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি