ডেস্ক রিপোর্টঃ
রাজধানীর আদাবরে নবোদয় হাউজে ঢালের উড়ালপাখি বাসস্ট্যান্ড এলাকায় চায়ের স্টলে গ্যাস লাইটার বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টায় এ বিস্ফোরণ ঘটে।
আহতরা হলেন মনির হোসেন (২৬) ১৪ শতাংশ দগ্ধ, জুয়েল (২২) ৭ শতাংশ দগ্ধ, চা দোকানদার শাজাহান গাজী (৬০) ২০ শতাংশ দগ্ধ ও দুলাল (২৮)।
আহতরা বলেন, মঙ্গলবার আমরা শাহজাহান গাজীর চায়ের দোকানে বসেছিলাম। এ সময় হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পাই। মুহূর্তে আমাদের শরীরে আগুন লেগে যায়।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহিনুর রহমান জানান, সিগারেট জ্বালানোর সময় গ্যাস লাইটার ঝাঁকুনি দিলে এ বিস্ফোরণ ঘটে। এতে চায়ের স্টলে থাকা চারজন দগ্ধ হন।
দগ্ধ তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আর একজনের অবস্থা মোটামুটি ভালো।























































