শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মৌলভীবাজারে গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৪.২০১৬

mowlovebazar-400x225
ডেস্ক রিপোর্টঃ

মৌলভীবাজার সদরের পশ্চিম বড়হাট এলাকার একটি বাসায় এক কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (২৫এপ্রিল) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। ওই কিশোরীর নাম স্বপ্না বেগম (১৫)। সে ওই বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত।

পুলিশ কিশোরীর লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। বাড়ির মালিক কায়ছর মিয়া জানান, তিনি সন্ধ্যায় স্ত্রী আছিয়া বেগম ও ছেলে রুবেলকে নিয়ে বাইরে কেনাকাটা করতে বের হন। কেনাকাটা শেষে বাড়িতে গিয়ে দেখতে পান গৃহকর্মী স্বপ্না রান্নাঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে তাকে জীবিত ভেবে গলায় পেঁচানো ওড়না কেটে নিচে নামান।

এ বিষয়ে জানতে চাইলে মৌলভীবাজার মডেল থানার ওসি অকিল উদ্দিন আহমদ বলেন, ঘরের মেঝেতে পরে থাকা গৃহকর্মী স্বপ্না বেগমের লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি