ডেস্ক রিপোর্টঃ
আইপিএল যারা দেখেন তারা নিশ্চয়ই জানেন হায়দ্রাবাদ সানরাইজে খেলা মুস্তাফিজ এখন পুরো ভারত জুড়ে আলোচিত একটা নাম। প্রতিটা ম্যাচেই তিনি দারুন পারফর্ম করছেন।
টি টুয়েন্টি মূলত ব্যাটসম্যানদের খেলা। এখানে আলোচিত হন ব্যাটসম্যানরা। তবে এখানে ব্যাতিক্রম বাংলাদেশের মুস্তাফিজ। সব আলোচনার উর্দ্ধে এখন আলোচিত বিষয় মুস্তাফিজের বোলিং। ব্যাটিংয়ের খেলা টি টুয়েন্টিতে বোলিং করেও যে আলোচিত থাকা যায় সেটাই প্রমান করেছেন তিনি। এরই মধ্যে ম্যাচ ইউনারে পরিনত হয়েছেন মুস্তাফিজ।
আইপিএল তারকাদের মাঝে মুস্তাফিজকে নিয়ে কতটা আলোচনা হচ্ছে? এ বিষয়ে ভারতের পত্রিকা ওয়েনসডে ইন্ডিয়া এর সম্পাদক সৌম্য দাসগুপ্ত বলেন, মুস্তাফিজ যখন থেকে ওয়ানডে খেলেন তখন থেইে আলোচনায় আছেন। টি টুয়েন্টি ফরমেটে সাধারনত আলোচিত হন ব্যাটসম্যানরা। তবে এইবার বোলার মুস্তাফিজ বেশ আলোচিত হয়েছেন। বিশেষ করে এইবার যাদের নিয়ে আলোচনা হচ্ছে তারা কেউই ভারতীয় নয়।
টি টুয়েন্টির মতো পাওয়ার ব্যাটিং এর খেলায় মুস্তাফিজ ৫ ম্যাচ খেলে ৭টি উইকেট পেয়েছে এবং তার দেয়া রানের গড় ৫। এ বিষয়ে সৌম্যদাস বলেন, প্রতিটা টিমের ব্যাটসম্যান ও বোলারদের নিয়েই অপর টিম গবেষণা করে থাকে। কিন্তু এখন পর্যন্ত গবেষণা করে মুস্তাফিজের করা বোলিং বুঝতে পারছে না, ব্যাটসম্যানরা। এটি খুব প্রসংশার বিষয়।
মুস্তাফিজের জন্য অনেকেই বাংলা শিখবেন বলছেন এই বিষয়ে সৌম্য দাসগুপ্ত বলেন এটা অনেকটাই ঠাট্টা করে বলা। তবে হায়দ্রাবাদ টিমের ক্যাপ্টেন ডেভিড ওয়ার্নার কাজ চালানোর মতো ইংরেজি গুগুল ট্রান্সলেটরের মাধ্যমে ট্রান্সলেট করে থাকেন। আর কথা বলার ব্যাপারে মুস্তাফিজের তেমন কোনও আগ্রহ নেই। যতটা আগ্রহ বোলিংয়ের দিকে।

























































