সোমবার,১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


নেপালকে গোল বন্যায় ভাসিয়ে সেমিতে বাংলাদেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৪.২০১৬

2016_04_28_16_28_36_iRsWd9n7hDtaRnq1Q9zHXAHMFv0nEe_original

ডেস্ক রিপোর্টঃ

এএফসি অনূর্ধ্ব-১৪ ফুটবল আঞ্চলিক চ্যাম্পিয়নশীপে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে ৩-১ গোলে জয়ের পর বৃহস্পতিবার রীতিমতো গোল উৎসব করে জিতেছে মার্জিয়া-তহুরারা। এদিন নেপালকে ৯-০ গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনালের খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। গত বছর এই নেপালকে তাদের মাটিতে হারিয়েই শিরোপা জিতেছিল বাংলাদেশের কিশোরী ফুটবলাররা।

তাজিকিস্তানের দুশানবের অ্যাভিয়েটর স্টেডিয়ামে বৃহস্পতিবার গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচে একচ্ছত্র আধিপত্য বজায় রাখে বাংলাদেশ। যেখানে বলতে গেলে মাথা তুলে দাঁড়াতেই পারেনি নেপাল।  বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক করেছেন দুজন। তারা হলে মার্জিয়া ও অনুচিং। তহুরা খাতুন দুটি ও সাজেদা খাতুন একটি গোল করেন। দারুণ এই জয়ে বি গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবে সেমিতে নাম লেখালো বাংলাদেশ। আগামী ৩০ এপ্রিল এ গ্রুপ রানার্স আপের সঙ্গে সেমিফাইনালের ম্যাচে মাঠে নামবে



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি