হযরত শাহজালাল বিমানবন্দরের এয়ারফ্রেইট আমদানি শাখার কুরিয়ার গেট দিয়ে পাচারের সময় ঢাকা কাস্টমস হাউজ কতৃক প্রায় আড়াই কোটি টাকার দামি মোবাইল ফোন সেট উদ্বার ঘটনায় অদ্যাবধি মামলা না করে গোপন সমঝোতায় তা খালাস দেয়ার পায়তার করছে। আর এর সাথে জড়িত সংঘবদ্ব পাচারকারিচক্র কাস্টমসের কতিপয় দৃনীতিবাজ সদস্যের সাথে উত্তরার অভিজাত এলাকায় একাধিকবার চা-চক্র করেছে বলেও জনশ্রুতি রয়েছে। কাস্টমস কতৃপক্ষ মামলা না করে পাচাকারিদের সাথে গোপন সমঝোতা করে ভুয়া বিটিআরসি সনদে কমিশনারের বিচারাদেশে ( এডজুডিকেশন ) আড়াই কোটি টাকার জব্দকৃত দেড় হাজার পিচ মোবাইল ফোন সেট খালাস দেয়ার পায়তারা করছে। আবার অন্য দিকে কাস্টমস আইওয়াশের জন্য জব্দকৃত পন্যের এয়ারওয়ে বিল সংগ্রহের জন্য বিমান কতৃপক্ষকেও অফিসিয়াল চিঠি দিচ্ছে। এ দিকে জব্দকৃত আড়াই কোটি টাকার মোবাইল ফোন প্রথমে সরকারি গুদামে জমা না করে স্টপ ডেলিভারির নাম করে একজন সহকারি কমিশনার ( এসির ) পাসোনাল গুদামে জমা রাখা হয় । পরে তা ইনভেন্ট্রি করে ১ নং সরকারি গুদামে জমা দেয়া হয়েছে বলে রাজস্ব অফিসার হান্নান মোল্লা জানান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে , জব্দকৃত বিপুল পরিমান স্যামসং ব্রান্ডের মোবাইল ফোন সেটগুলো রাজধানির মোতালেব প্লাজার এক মোবাইল ফোন ব্যবসায়ি পাচারকারিচক্রের সাথে গোপন সমঝোতায় চীন থেকে আমদানি করে। এ ক্ষেত্রে এ চক্র পন্যের এয়ারওয়ে বিল গোপন করেছে। প্রশ্ন হলো- কিভাবে এয়ারওয়ে বিল ছাড়া বিমান বাংলাদেশ এয়ার লাইন্স পন্যগুলো বহন করলো- তা রহস্যজনক। এ ঘটনার সাথে বিমানের লোকজন জড়িত বলেও ধারনা করছে সংশ্লিষ্ট তদন্ত সংস্থা।
এদিকে বিমানবন্দরে আড়াই কোটি টাকার মোবাইল জব্দ ঘটনার পর গোয়েন্দা সংস্থা ঘটনা খতিয়ে দেখছে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো এ ঘটনায় মাঠে নেমেছে নমুনা সংগ্রহ করেছে।
মাস দুয়েক আগে মাত্র ৭২ হাজার টাকার ভারতীয় জুতা উদ্বার ঘটনায় কাস্টমস আদাজল খেয়ে মামলা করলেও আড়াই কোটি টাকার দামি মোবাইল ফোন সেট উদ্বার ঘটনায় অনেকটাই নিরব। তবে ঢাকা কাস্টমসের কুরিয়ার শুল্কায়নে কমরত যিনি মোবাইল ফোন উদ্বার ঘটনায় নেতৃত্ব দিয়েছেন- সেই রাজস্ব অফিসার আব্দুল হান্নান মোল্লা জানান , এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি , কোন বিভাগীয় মামলাও হয়নি। তিনি জানান , মামলার খসড়া করা হয়েছে । তিনি আরো জানান , মোবাইল ফোন সেট উদ্বার ঘটনায় এয়ারওয়ে বিল সংগ্রহের জন্য বিমান বাংলাদেশ এয়ার লাইন্সকে অফিসিয়ালই চিঠি দেয়া হবে।
উল্লেখ্য , গত বুধবার ফ্লাইবাড নামে এক কুরিয়ার খাচা থেকে বড় বড় ৮ টি কাটন উদ্বার করে তা দুইদিন ধরে ইনভেন্ট্রি করে ১৫০০ পিচ স্যাসসং ব্রান্ডের দামি মোবাইল ফোন সেট খুজে পায় , যার বাজার মূল্য কাস্টমস নিধারন করে প্রায় আড়াই কোটি টাকা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে , এওয়াইজেড নামে এক সিএন্ডএফ প্রতিষ্ঠানের মালিক ( যার লাইসেন্সটি সাসপেন্ড করেছে কাস্টমস কর্তৃপক্ষ) জনৈক জাফর উদ্বারকৃত মোবাইল ফোন সেটগুলো ফ্লাইবাড খাচার নামে আমদানি করে। উক্ত মোবাইল সেট গুলো খালাসের দায়িত্বে ছিল বিমানবন্দরের কাস্টমস অফিসার মারধর ঘটনার মামলার অভিযুক্ত , পরে পুলিশের হাত গ্রেফতারকৃত জেলখাটা সেই আলোচিত জসিম।























































