বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম ঃ
কুমিল্লার চৌদ্দগ্রামের ১৩ ইউপিতেই চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আ’লীগ মনোনীত নৌকা প্রার্থীরা। এর মধ্যে শনিবারের নির্বাচনে ১১টিতে ও আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২টিতে বিজয়ী হয়। গতকাল রবিবার বেলা ১২ টায় উপজেলা নির্বাচন অফিসার দেলোয়ার হোসেন জানান, উপজেলার ১৩ ইউপি নির্বাচনের সব ক’টিতেই আ’লীগ মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থীরা বিপুল ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আ’লীগ প্রার্থী ও প্রতিদ্বন্দ্বি প্রার্থীর প্রাপ্ত ভোট : ১নং কাশিনগরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আওয়ামী লীগের মোশারেফ হোসেন, ২নং উজিরপুর ইউনিয়নে জয়নাল আবেদীন খোরশেদ (নৌকা) পান ১৫৫১৬ ভোট। প্রতিদ্বন্দ্বি প্রার্থী আবদুস সোবহান (ধানের শীষ) ৭৪৫ ভোট। ৩নং কালিকাপুরে মাহবুব হোসেন মজুমদার (নৌকা) পান ৮৩৭১ ভোট। প্রতিদ্বন্দ্বি আখতারুজ্জামান বাবুল (ধানের শীষ) পান ১৯৬ ভোট। ৪নং শ্রীপুর ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন শাহজালাল মজুমদার। ৫নং শুভপুর ইউনিয়নে খলিলুর রহমান মজুমদার (নৌকা) পান ১৬৪৫৩ ভোট। প্রতিদ্বন্দ্বি প্রার্থী আলমগীর কবির মজুমদার (লাঙ্গল) পান ২১৪২ ভোট। ৬ ঘোলপাশা ইউনিয়নে কাজী জাফর আহাম্মদ(নৌকা) ১১৭৮০ ভোট। প্রতিদ্বন্দ্বি প্রার্থী ওয়াজি উল্যাহ ভূঁইয়া খোকন (আনারস) ১৭১২ ভোট। ৮নং মুন্সিরহাট ইউনিয়নে মাহফুজ আলম(নৌকা) পান ১০৫০০ ভোট। প্রতিদ্বন্দ্বি প্রার্থী কামরুল আলম মোল্লা (আনারস) ৫১৫৪ ভোট। ৯নং কনকাপৈত ইউনিয়নে জাফর ইকবাল (নৌকা) পান ১৫১৮৯ ভোট। প্রতিদ্বন্দ্বি প্রার্থী আবুল হাশেম (আনারস) পান ৬৬০ ভোট। ১০নং বাতিসা ইউনিয়নে জাহিদ হোসেন টিপু (নৌকা) ১২২৩৭ ভোট। প্রতিদ্বন্দ্বি প্রার্থী মনির হোসেন(ধানের শীষ) পান ৯৬৫ ভোট। ১১ নং চিওড়া ইউনিয়নে একরামুল হক(নৌকা) ১৫৮৮০ ভোট। প্রতিদ্বন্দ্বি প্রার্থী রাসেল মজুমদার (ধানের শীষ) পান ১২১৫ ভোট। ১২ নং গুনবতী ইউনিয়নে সৈয়দ আহমদ খোকন(নৌকা) পান ১৫৭৪৪ ভোট। প্রতিদ্বন্দ্বি প্রার্থী গোলাম মাওলা শিল্পী(আনারস) পান ৩৮৪৪ ভোট। ১৩নং জগন্নাথদীঘি ইউনিয়নে জানে আলম ভূঁইয়া(নৌকা) পান ১৪০৮৬ ভোট। প্রতিদ্বন্দ্বি প্রার্থী আবদুল্লাহ চৌধুরী পাশা(চশমা) পান ৭৮৯ ভোট। ১৪নং আলকরা ইউনিয়নে গোলাম ফারুক হেলাল(নৌকা) পান ১৯০৯০ ভোট ও প্রতিদ্বন্দ্বি প্রার্থী আনম সলিমুল্লাহ টিপু(ধানের শীষ) পান ২৭৪ ভোট।
এদিকে দলীয় প্রার্থীরা নির্বাচিত হওয়ায় আ’লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের আনন্দ-উল্লাস ও বিজয় মিছিল করেছে। এছাড়াও নেতাকর্মীদের মিষ্টি বিতরণ ও ফুলেল শুভেচ্ছায় শিক্ত হয়েছের নবনির্বাচিত ১৩ চেয়ারম্যান।

















































