শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » শিক্ষা » কুমিল্লা শিক্ষা বোর্ডে পাশের হার ৮৪ দশমিক, কমেছে পাশের হার


কুমিল্লা শিক্ষা বোর্ডে পাশের হার ৮৪ দশমিক, কমেছে পাশের হার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৫.২০১৬

comilla-board20160511120516

তাওহিদ হোসেন মিঠু ঃ

কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় গতবারের তুলনায় পাশের হার ও জিপিএ ৫ প্রাপ্তির সংখ্যা কমেছে। এবার পাশের হার ৮৪ দশমিক । ৩টি বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৯৫৪ জন।

এ বোর্ডের অধীনে ৬টি জেলায় ১ লাখ ৬০ হাজার ৫১৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

এবার কুমিল্লা বোর্ডের পাশের হার গতবারের চেয়ে কমেছে। গতবার (২০১৫ সাল) এ বোর্ডে পাশের হার ছিল ৮৪ দশমিক ২২ শতাংশ। ২০১৪ সালে ছিল ৮৯ দশমিক ৯২ শতাংশ।

পাশের হারের দিক থেকে ছেলেরা এগিয়ে রয়েছে। ছেলেদের পাশের হার ৮৫ দশমিক ২৩ শতাংশ এবং মেয়েদের পাশের হার ৮২ দশমিক ৯৫ শতাংশ।

পাশের হার হ্রাস পাওয়ার পাশাপাশি এ বোর্ডে জিপিএ ৫ প্রাপ্তির সংখ্যাও কমেছে। এবার ৩টি বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৯৫৪ জন। জিপিএ ৫ পেয়েছে ৩ হাজার ৬৭২ জন ছাত্র ও ৩ হাজার ২৮২ জন ছাত্রী। গতবছর এ বোর্ডে জিপিএ ৫ প্রাপ্তির সংখ্যা ছিল ১০ হাজার ১৯৫ জন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি