মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘দুর্ঘটনা’ এড়াতে সতর্ক বার্সেলোনা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৫.২০১৬

1+Barcelona's+Lionel+Messi+(R)+celebrates+his+first+goal+with+team+mates+Luis+Suarez+and+Dani+Alves.

ডেস্ক রিপোর্ট ঃ

জিতলেই চ্যাম্পিয়ন-এই হিসেব নিয়ে গ্রানাদার মাঠে বার্সেলোনা ম্যাচটি খেলতে নামবে আগামী শনিবার।

৩৭ রাউন্ড শেষে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৮৭।

এক সময়ে রিয়ালের চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে থাকা বার্সেলোনা অদম্য গতিতে শিরোপা ধরে রাখার পথে এগিয়ে যাচ্ছিল। কিন্তু গত মাসে লা লিগায় টানা তিনটি ম্যাচ হারে লুইস এনরিকের দল। তবে এর পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চারটি ম্যাচ জেতে কালাতান ক্লাবটি।

ইসপিএনকে বার্সেলোনা ডিফেন্ডার মাসচেরানো বলেন, “আমরা একটি দল এবং আমরা সবাই জানি, এটা আমাদের উপর নির্ভর করে। গত কয়েক সপ্তাহে আমরা যেমন অন্য দলগুলোর বিপক্ষে খেলেছি, এটাও তেমনই একটি কঠিন ম্যাচ হবে।”

“ভুলের কোনো জায়গা নেই এবং এটা বোঝায়, কোনো রকমের দুর্ঘটনা এড়ানোর জন্য সম্ভাব্য সেরা উপায়ে ম্যাচটি খেলতে চেষ্টা করব আমরা।”

৩৯ পয়েন্ট পেয়ে অবনমন এড়ানো নিশ্চিত করা গ্রানাদাকে নিয়ে মাসচেরানো বলেন, “নিরাপত্তা নিশ্চিত করে ফেলায় কিছুটা নিরুদ্বেগ একটি দলের বিপক্ষে খেলব আমরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি