শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘ভোগের’ ফটোশুটে আবেদনময়ী ক্যাট


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০৫.২০১৬

katrina-vogue_215436_0
ডেস্ক রিপোর্টঃ
সাগরের নিচে নীল তিমির সঙ্গে ‘ক্যাটসুন্দরী’! সম্প্রতি ভোগ সাময়িকীর আসছে জুন সংস্করণের ফটোশুট সারলেন বলিউডের তারকা অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।
‘বার বার দেখো’ ও ‘জগ্গা জাসুস’ ছবির শুটিংয়ের ফাঁকেই ভোগের প্রচ্ছদের এই ফটোশুট সারলেন ক্যাট। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো ক্যাটসুন্দরীর সেই
এ ফটোশ্যুটে পুরোপুরি নতুন লুকে ক্যাটরিনা কাইফ। ‘ভোগ ইন্ডিয়ার’ সামার এডিশনের ফটোশুটে হট ও সিজলিং অবতারে দেখা গেল বলিউডের এই অভিনেত্রীকে। এর আগেও বেশ কয়েকবার ভোগের প্রচ্ছদে তিনি ছিলেন। তবে এই ধরনের ‘বোহেমিয়ান লুকে’ এই প্রথম!
ফিলিপাইনের সেবুর সমুদ্রসৈকতে বেশ সদর্পে হেঁটেছেন ক্যাট। একইসঙ্গে সমুদ্রের নিচে নীল তিমির সঙ্গে সাঁতার কেটেছেন আর ফিসফিসিয়ে কীসব যেন বলেছেন! ব্ল্যাক সুইমশুটে ক্যাট হার মানিয়েছেন জলকন্যাকেও!
আর কয়েকদিনের মধ্যেই সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ক্যাটরিনাকে দেখা যাবে ‘বার বার দেখো’ ছবিতে। এরপর রণবীরের সঙ্গে ‘জগ্গা জাসুস’। তার আগে ক্যাটের এই ফটোশুটের ভিডিও তার ভক্ত ও অনুসারীর সংখ্যা আরও বাড়িয়ে দেবে! সূত্র: ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস ও জিনিউজ


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি