শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মা হতে চলেছেন কারিনা কাপুর


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৬.২০১৬

sife-karina

বিনোদন ডেস্কঃ

হাজার লুকানোর চেষ্টা করলেও আর চাপা রইল না। এঁদের কে বোঝাবে যে এরকম ক’টা খুশির খবর কি ভাবে চাপা থাকে? এবার তাহলে আসল কথায় আসা যাক। মা হতে চলেছেন করিনা কাপুর। এই মুহুর্তে করিনা এবং সইফ আলি খান রিল্যাক্সেশনের জন্য লন্ডনে ঘুরতে গেছেন।

স্পট বয়ের খবর অনুযায়ী করিনার প্রেগেন্সির এটা চতুর্থ মাস চলছে। এই সময় তাঁর স্বামী তাঁকে সম্পূর্ণ খেয়াল রাখছেন। লন্ডন ট্রিপও তারই একটা। কয়েকদিন আগেই করিনার একটি ফোটো সামনে আসে যেখানে দেখা যাচ্ছে করিনা লন্ডনের বাজারে ফল এবং সবজি কিনছেন। তবে এই সময় নিজের শরীরের দিকে একটু খেয়াল রাখা প্রয়োজন।

সইফের বোন সোহা আলি খানকেও এই ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি এড়িয়ে যাবার চেষ্টা করেন। কিন্তু না বলেননি। গত কিছুদিনে বলিউডে এরকম খুশির খবর পাওয়া যাচ্ছে। শাহিদ কাপুর, রীতেশ দেশমুখ রাও বাবা হতে চলেছেন যে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি