শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বুড়িচংয়ে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৬.২০১৬

image_26619

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচং উপজেলার সৈয়দপুর এলাকায় ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।

সোমবার (৬ জুন) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন পুরুষ ও একজন নারী। তাদের নাম-পরিচয় জানা যায়নি।

ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব রহমান জানান, দু’জনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি