সোমবার,১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


মনোনয়ন পেয়েছেন হিলারি ক্লিনটন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৬.২০১৬

jakia..hilary_100714-550x366

 

ডেস্ক রিপোর্টঃ

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়ন পেয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। একটি বার্তা সংস্থার বরাত দিয়ে বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
বার্তা সংস্থাটি বলছে, দলীয় মনোনয়ন পাওয়ার জন্য প্রয়োজনীয় দুই হাজার ৩৮৩ জন ডেলিগেটের সমর্থন পেয়েছেন হিলারি।

এর ফলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য লড়াই করতে যাচ্ছেন একটি বড় রাজনৈতিক দলের একজন নারী প্রার্থী।

তবে প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স দাবি করেছেন, হিলারির মনোনয়ন এখনো দলের সুপার ডেলিগেটদের সমর্থনদের ওপর নির্ভরশীল। আর জুলাইয়ে দলের সম্মেলনের আগে এই ডেলিগেটরা ভোট দিতে পারবেন না। স্যান্ডার্সের আশা হয়তো জুলাইয়ে কোনো কোনো সুপার ডেলিগেট তাদের সিদ্ধান্ত বদলাতে পারেন।

রোববার পুয়ের্তোরিকোতে অনুষ্ঠিত ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি নির্বাচনে জয় পেয়েছেন হিলারি ক্লিনটন। ৬৪ শতাংশ ভোট পাওয়ায় দলীয় মনোনয়ন পেতে হিলারির প্রয়োজন ছিলো মাত্র ২৬ জন ডেলিগেটের সমর্থন। মঙ্গলবার ক্যালিফোর্নিয়া ও নিউ জার্সিসহ মোট ছয়টি অঙ্গরাজ্যে ভোট গ্রহণ হবে। বার্তা সংস্থা এপি জানিয়েছে, এর আগেই প্রয়োজনীয় সংখ্যক ডেলিগেটের সমর্থন আদায় করতে সক্ষম হয়েছেন হিলারি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি