
স্টাফ করেসপন্ডেন্ট ঃ
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকারীদের দ্রুত বিচারের দাবীতে মানববন্ধন করেছে কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বুধবার (১৫ জুন) বেলা ১২ টার দিকে কুমিল্লা প্রেসক্লাবের সামনে দুই ঘন্টা ব্যাপী এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে তনুর ছোট ভাই আনোয়ার হোসেনসোহাগসহ গণজাগরণ মঞ্চের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা তনু হত্যার দ্রুত বিচার দাবী করে শ্লোগান দেয়।

এসময় তনুর ভাই আনোয়ার হোসেন বলেন, তনুর দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদনটিও ভুল। এটা আমাদের পরিবার প্রত্যাখ্যান করেছে।
গণজাগরণ মঞ্চের কর্মীরা বলেন, ৮৬ দিন অতিবাহিত হবার পরও তনু হত্যার তেমন কোন অগ্রগতি না থাকায় হতাশ হচ্ছে কুমিল্লাবাসী। তবে খুব দ্রুত এই হত্যাকান্ডের কোন ফলাফল না আসলে আবারো জোরালো আন্দোলনের ডাক দেয়া হবে।

















































