মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বাতিস্তুতার রেকর্ড ছুঁয়ে ফেললেন মেসি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৬.২০১৬

Messi-2
ডেস্ক রিপোর্ট ঃ

আর্জেন্টিনাকে কোপা আমেরিকার সেমিফাইনালে তোলার পথে রেকর্ড বুকেও নাম লেখালেন লিওনেল মেসি। আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা গ্যাব্রিয়েল বাতিস্তুতার রেকর্ড ছুঁয়ে ফেলেছেন পাঁচবারের বর্ষসেরা এই খেলোয়াড়।

শতবার্ষিকী কোপা আমেরিকা শুরুর আগে মেসি বাতিস্তুতার চেয়ে চার গোল পেছনে ছিলেন।

আর্জেন্টিনা ফরোয়ার্ড পানামার বিপক্ষে ম্যাচে ১৯ মিনিটের মধ্যে হ্যাটট্রিকের পর রোববার কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলার বিপক্ষে করেছেন রেকর্ড ছোঁয়া গোল। বাতিস্তুতা ও মেসি জাতীয় দলের হয়ে দুজনের গোলই এখন ৫৪টি।

তবে, মেসির থেকে একটি জায়গায় এগিয়ে বাতিস্তুতা। ৫৪তম গোল করতে মেসির লেগেছে ১১১ ম্যাচ। অপরদিকে বাতিস্তুতা এই গোলগুলো করতে খেলেছেন মাত্র ৭৮ ম্যাচ। ৬৪ ম্যাচে ৩৫ গোল নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন হারনান ক্রেসপো।

ভেনেজুয়েলার বিপক্ষে ৪-১ গোলের জয়ের ম্যাচে মেসি নিজে একটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন দুটি গোল।

সেমিফাইনালে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। সে ম্যাচেই আরেকটি গোল করে আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি একার করে নেবেন মেসি?



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি