শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


জামিনে মুক্ত সাংবাদিক শওকত মাহমুদ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৬.২০১৬

Shokatsm20160622170119

স্টাফ রিপোর্টারঃ

জামিনে মুক্তি পেয়েছেন সাংবাদিক শওকত মাহমুদ।

বুধবার (২২ জুন) বিকেলে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক ও জেলার নাসির হোসেন বাংলানিউজকে জানান, বিকেল সাড়ে চারটার দিকে শওকত মাহমুদকে জামিনে মুক্তি দেওয়া হয়।

তারা জানান, মঙ্গলবার (২১ জুন) রাতে সাংবাদিক শওকত মাহমুদের জামিনের কাগজপত্র কাশিমপুর কারাগার-২ এ এসে পৌছায়। পরে তা যাচাই-বাছাই শেষে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। এ সময় তার স্ত্রী ফেরদৌসী মাহমুদ জেলগেটে উপস্থিত ছিলেন।

শওকত মাহমুদ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা।

স্বেচ্ছাসেবক দল নেতা আমিনুল ইসলামও বিষয়টি নিশ্চিত করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি