শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পাকিস্তানের জনপ্রিয় কাওয়ালি শিল্পী আমজাদ সাবরি গুলিবিদ্ধ হয়ে নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৬.২০১৬

 

1128177-amjadsabri-1466592735-278-640x480-550x413

ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের জনপ্রিয় কাওয়ালি শিল্পী আমজাদ সাবরি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। বুধবার বিকেলে করাচির লিয়াকতাবাদ এলাকায় আমজাদ সাবরির গাড়িতে হামলা চালায় বন্দুকধারীরা। এই ঘটনায় সাবরির গাড়ি চালক গুরুতর আহত হয়েছে।

পাকিস্তান পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজিপি) মুস্তাক মেহার জানিয়েছেন, মোটরসাইকেলে এসে দুজন অস্ত্রধারী সাবরির গাড়িতে গুলি চালায়। এ ঘটনাকে তিনি ‘টার্গেট কিলিং’ বলে অভিহিত করেছেন। তিনি আরো জানান, হামলার উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি।

গোলাম আহমেদ নামে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, মোটরসাইকেলে এসে দুই ব্যক্তি একটি গাড়ির এক পাশে দুই বার গুলি চালায়। মুহূর্তেই অন্য পাশে ঘুরে গিয়ে আরো চার বার গুলি চালায় এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

সাবরি গত বছর বজরঙ্গি ভাইজান ফিল্মের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন। তিনি দাবি করেছিলেন, এই ছবির ‘ভর দো ঝোলি’ গানটির ওপর তাঁদের পরিবারের স্বত্ব রয়েছে। তাঁদের অনুমতি না নিয়েই গানটি ব্যবহার করা হয়েছে ।

তাই চলচ্চিত্রটির পরিচালক কবির খানের বিরুদ্ধে মামলা দায়ের করারও ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি। আমজাদ ছিলেন পাকিস্তানের প্রখ্যাত কাওয়ালি শিল্পি হাজী গোলাম ফরিদ সাবরির পূত্র।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি