মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শেষ ষোলোয় রোনালদোর পর্তুগাল


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৬.২০১৬

d365b76ef50645fc50543030ce16112b-2

ডেস্ক রিপোর্ট ঃ

মাত্র দুই ম্যাচে গোল পাননি, তাতেই সমালোচকদের কথার তিরে কান পাতা দায়। ‘হারিয়ে গেছেন রোনালদো’, ‘বড় মঞ্চে ব্যর্থ রোনালদো’। বাঁচা–মরার ম্যাচে সবকিছুর জবাব দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। জোড়া গোল করে রেকর্ড গড়লেন তিনি, কাল হাঙ্গেরির সঙ্গে ৩-৩ গোলে ড্র করে পর্তুগালও চলে গেল নকআউট পর্বে।
খেলার তখন ৫০ মিনিট। জোয়াও মারিওর পাস থেকে বল পেয়ে দুর্দান্ত এক ব্যাক হিল। ব্যস, সঙ্গে সঙ্গে ইতিহাস। এই প্রথম কোনো খেলোয়াড় ইউরোর চারটি ভিন্ন আসরে গোল করলেন। রেকর্ডের চেয়েও গুরুত্বপূর্ণ, ওই গোলেই সমতায় ফেরে পর্তুগাল। জোলতান গেরাহ ও বোলাজ জুজ্যাকের গোলে তখন ২-১ গোলে পিছিয়ে ছিল পর্তুগাল। পর্তুগালের প্রথম গোলটি করেছিলেন নানি, সেটিও করিয়েছেন ওই রোনালদো।
রোনালদোকে আবারও ত্রাতা হতে হলো ১২ মিনিট পর। ৫৫ মিনিটে হাঙ্গেরিকে যে আরেকবার এগিয়ে দিয়েছেন জুজ্যাক। ৩-২ গোলে পিছিয়ে পড়া পর্তুগালকে বাঁচালেন রোনালদো, তাঁর বিখ্যাত হেডে। ওই গোলেই নিশ্চিত হলো গ্রুপ পর্ব থেকেই ফিরছেন না ইউরোর সেরা তারকা। এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েছে হাঙ্গেরি।
গ্রুপ ‘ই’তে দিনের অন্য ম্যাচে অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়ে আইসল্যান্ড হয়েছে গ্রুপ রানার্সআপ। জিততেই হবে এমন সমীকরণের ম্যাচে পেনাল্টি মিস করেছেন অস্ট্রিয়ান ডিফেন্ডার আলেক্সান্ডার ড্রাগোভিচ। শেষ ষোলোতে প্রতিবেশী ইংল্যান্ডকে পাচ্ছে আইসল্যান্ড। এএফপি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি