শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শেরে বাংলা,সোহরাওয়ার্দী,ভাসানীর উত্তরসূরীদের কেউ আ.লীগে নেই


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৬.২০১৬

ডডডডডডডডডড

ডেস্ক রিপোর্ট ঃ

১৯৪৯ সালের ২৩ জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলীম লীগ গঠিত হয়। যা বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগে রূপ নিয়েছে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সভাপতি ও শাসসুল হককে সাধারণ সম্পাদক করে প্রথম কমিটি গঠিত হয়।
তবে, পাকিস্তানের ক্ষমতাসীন মুসলিম লীগ সরকারের বিরুদ্ধে প্রথম বিরোধীদল আওয়ামী মুসলিম লীগ গঠনের নেপথ্যে ভূমিকা রেখেছিলেন শেরে বাংলা নামে পরিচিত আবুল কাশেম ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী। ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট গঠন এবং নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ের পেছনে বড় অবদান রেখেছিলেন শেরে বাংলা, সোহরাওয়ার্দী ও ভাসানী।

পপপপপপপপপপপপপপ-1
শেরে বাংলা ছিলেন পূর্ব পাকিস্তানের গর্ভনর, পূর্ব বাংলার মূখ্যমন্ত্রী, বাংলার প্রধানমন্ত্রী ও কলকাতার মেয়র। ১৮৭৩ সালের ২৬ অক্টোবর বাখেরগঞ্জে জন্ম গ্রহণ করেন শেরে বাংলা। ১৯৬২ সালের ২৭ এপ্রিল ৮৮ বছর বয়সে মারা যান তিনি। তার ছেলে এ কে ফয়জুল হক এরশাদ সরকারের মন্ত্রী ছিলেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের মন্ত্রী ছিলেন। ২০০৭ সালে তিনি মারা যান। শেরে বাংলার নাতি এ কে ফায়েজুল হক রাজু বাবার আসন থেকে নির্বাচন করতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে জোর চেষ্টা করেছিলেন। কিন্তু বারবারই তিনি মনোনয়ন থেকে বঞ্চিত হন। বর্তমানে রাজনীতি থেকে দূরে সরে রয়েছেন রাজু।

পপপপপপপপ

আওয়ামী মুসলীম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ভাসানী ১৮৮০ সালের ১২ ডিসেস্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্ম গ্রহণ করেন। তার আরেক নাম ছিল লাল মিয়া চেগী মিয়া। মহান মুক্তিযুদ্ধের সময় আট সদস্য বিশিষ্ট সর্বদলীয় উপদেষ্ঠা কমিটির সভাপতি ছিলেন ভাসানী। আওয়ামী লীগ ত্যাগ করে ন্যাপ গঠন করলেও বঙ্গবন্ধু ভাসানীকে বাবার মত শ্রদ্ধা করতেন। ১৯৭৬ সালের ১৭ নভেম্বর মারা যান ভাসানী।
ভাসানীর তিন ছেলে ও চার মেয়ে রেখে যান। বড় ছেলে আবু নাসের খান ভাসানী এরশাদ সরকারের খাদ্য প্রতিমন্ত্রী ছিলেন। ভাসানীর তিন ছেলেই মারা গেছেন। চার মেয়ে বেঁচে থাকলেও তারা কেউ রাজনীতির সঙ্গে যুক্ত নেই। ভাসানীর স্ত্রী আমেনা ভাসানী ন্যাপের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। তিনিও মারা গেছেন।
এছাড়া আওয়ামী লীগের প্রথম কমিটির সদস্যদের মধ্যে কেবল শহীদ তাজউদ্দীন আহমেদের মেয়ে সিমিন হোসেন রিমি বর্তমানে আওয়ামী লীগ দলীয় এমপি ও দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য। বাকি অন্য সদস্যদের উত্তরসূরীদের কেউ এখন রাজনীতিতে যুক্ত নেই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি