শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা সদরে ১২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৬.২০১৬

IMG_2469

স্টাফ রিপোর্টার ঃ

কুমিল্লায় ১২০ কেজি গাঁজাসহ বিল্লাল হোসেন (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১।

বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ৯টায় সদর উপজেলার লোহাইমুড়ি ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।

কুমিল্লা র‌্যাব-১১ এক প্রেসবিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছে।

বিল্লাল হোসেন চট্টগ্রামের ভুজপুর উপজেলার হলুদিয়া গ্রামের মো. আবুল বাশারের ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লোহাইমুড়ি ব্রিজের দক্ষিণ পার্শ্বের রাস্তায় অভিযান চালায় র‌্যাব। এসময় একটি প্রাইভেটকার ভর্তি ১২০ কেজি গাঁজাসহ বিল্লালকে আটক করা হয়। আটক গাঁজার আনুমানিক মূল্য সাত লাখ ২০ হাজার টাকা।

এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি